• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
Headline
পর্তুগিজ রাজপরিবারের সদস্যের হাত ধরে বিশ্ববাজারে যাচ্ছে সিলেটের চা প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রমিক দলের নবগঠিত কমিটির দুই শীর্ষ নেতার সাক্ষাৎ অস্থিরতা প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ, নেতৃত্বে এমপি ফয়সল আমিন প্রবাসির চিঠি ___মাহবুব আর মামুন নানা আয়োজনে প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্ণ করল ইসলামী বিশ্ববিদ্যালয় বৈরী আবহাওয়ার মধ্যেও ঐতিহ্যের যাত্রা, কান্তনগর মন্দিরে কান্তজীউ বৃষ্টিতে ভিজে মাঠে পড়ে আছে পাকা ধান, ক্ষতির মুখে কৃষক নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিলোনিয়া ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক ফ্যাসিবাদ ফেরানোর স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না: ফজলুল হক মিলন

পর্তুগিজ রাজপরিবারের সদস্যের হাত ধরে বিশ্ববাজারে যাচ্ছে সিলেটের চা

তিমির বনিক / ৫ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

সিলেট অঞ্চলের চায়ের ঐতিহ্যকে ইউরোপের বাজারে ছড়িয়ে দিতে মৌলভীবাজারে চালু হলো ‘সিলেট টি দ্য ব্রাগাঞ্জা ব্লেন্ড’ প্যাকেজিং ইউনিট। পর্তুগিজ রাজপরিবারের ঐতিহাসিক নাম যুক্ত করে নতুন এই ব্র্যান্ডের যাত্রা শুরু করেছে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান লন্ডন টি এক্সচেঞ্জ। সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে সিলেটের চায়ের পরিচিতি বাড়ার পাশাপাশি বাংলাদেশের চা রপ্তানিতেও নতুন সম্ভাবনা তৈরি হবে।

রোববার (২২ নভেম্বর) মৌলভীবাজারে চা বাগানঘেঁষা এলাকায় স্থাপিত লন্ডন টি এক্সচেঞ্জের এই প্যাকেজিং ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পর্তুগিজ রাজপরিবারের সদস্য ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগাঞ্জা। এ সময় উপস্থিত ছিলেন লন্ডন টি এক্সচেঞ্জের চেয়ারম্যান শেখ অলিউর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. ইসমাইল হোসেন, বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প ইউনিটের পরিচালক মো. রফিকুল ইসলামসহ দেশি-বিদেশি চা খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

নতুন এই ব্র্যান্ডের মাধ্যমে বাংলাদেশের চায়ের ঐতিহ্যের সঙ্গে যুক্ত হলো পর্তুগালের ঐতিহাসিক রাজপরিবার ‘হাউস অব ব্রাগাঞ্জা’র নাম। উদ্বোধনী অনুষ্ঠানে ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগাঞ্জা বলেন, সিলেটের চায়ের গুণগত মান, চা উৎপাদনের দীর্ঘ অভিজ্ঞতা এবং প্রাকৃতিক সৌন্দর্যে তিনি মুগ্ধ হয়েছেন। সিলেটের চাকে বিশ্ববাজারে পরিচিত করে তুলতে কাজ করার সুযোগ পেয়ে তিনি আনন্দিত।

তিনি বলেন, ‘এটা একটা বড় দায়িত্ব, কারণ আপনাদের সবকিছুই আছে। আপনাদের চায়ের গুণগত মান আছে, পেছনে অসাধারণ অভিজ্ঞতার কাজ রয়েছে এবং নিশ্চয়তাও আছে। এখানে আমার কাজ হলো সম্ভাব্য সেরা উপায়ে আপনাদের পণ্য চা তুলে ধরা ও প্রচার করা।’

তিনি আরও বলেন, এখানকার চা-বাগান, প্রাকৃতিক দৃশ্য, মানুষ এবং চায়ের গুণগত মান তাকে মুগ্ধ করেছে। বিশ্ববাজারে সিলেটের চা ভালো অবস্থান তৈরি করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

লন্ডন টি এক্সচেঞ্জের চেয়ারম্যান শেখ অলিউর রহমান বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি ও সিলেটের চায়ের পরিচিতি বাড়ানোই তাদের লক্ষ্য। এরই মধ্যে বিশ্বের ১৪টি দেশ সিলেটের চায়ের প্রতি আগ্রহ দেখিয়েছে। আন্তর্জাতিক বাজারে চায়ের মান ও নিরাপত্তা নিশ্চিত করাকে তারা বিশেষ গুরুত্ব দিচ্ছেন।

তিনি জানান, প্রতিষ্ঠানটির প্রতিটি চা ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। চায়ে বাড়তি রং, প্রিজারভেটিভ বা অন্য কোনো উপাদানের ব্যবহার করা হয় না। সম্পূর্ণ প্রাকৃতিক চা আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়াই তাদের একমাত্র লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা