• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
Headline
কালীগঞ্জে শোকের ছায়া, সাবেক জেলা পরিষদ সদস্য নান্নুর দাফন সম্পন্ন ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বড় চালান জব্দ নাগেশ্বরীতে পরিবেশ রক্ষায় ‘সবুজ উৎসব-২০২৬’ রায়পুরে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য সংবর্ধনা পটিয়া কলেজিয়েট স্কুল এন্ড কলেজের দায়িত্বে নতুন এডহক কমিটি গৌরীপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান মির্জা ফখরুলের নিজ জেলায় মিষ্টি বিতরণ ও উল্লাস লিজকৃত জমির চা বাগানের লভ্যাংশসহ ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ সারের অবৈধ মজুদ ও বেশি দামে বিক্রি: অসাধু ব্যবসায়ী আটক, জেল-জরিমানা ঝিনাইদহে ব্যতিক্রমী ফুটবল আয়োজনে উন্মাদনায় মাতলেন কৃষকরা

গৌরীপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

মোঃ সাখাওয়াত হোসেন মামুন, পূর্বধলা( নেত্রকোনা) প্রতিনিধি; / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

সেবা, ঐক্য, প্রগতি এই স্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী গৌরীপুরে বর্ণাট্য আয়োজনে উদযাপিত হয়।

বৃহস্পতিবার ২০/০৮/২০২৬ ইং তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে বেলা ১২ ঘটিকার সময় গৌরীপুর উপজেলা চত্বরে বৃক্ষ রোপন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কমসূচির মধ্যে দিয়ে অভিযান শুরু হয়। এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপজেলা চত্বরে বিভিন্ন ফলজ বনজ চাড়া রোপন করেন। পাশাপাশি উপজেলা চত্বরের ভিতরে ও বাহিরে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম করেন।

গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আতাউর রহমান আল আমিন’র সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ আব্দুল কাদির’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ হাবিবুল ইসলাম খান শহীদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব হাজী আব্দুর রহমান বাবুল, গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক মোঃ আলী আকবর আনিছ, ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ রমজান হোসেন খান জুয়েল, আফরোজা আক্তার সুমা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আল ইমরান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিন আলম তারা,পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন।

বক্তরা বলেন,১৯৮০ সালের ১৯ আগস্ট স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেছিলেন মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানুষের সুখে দুঃখে পাশে থাকার জন্য।
স্বেচ্ছাসেবক দলের আদর্শকে ধরে রেখে আমাদের এগিয়ে যেতে হবে।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রেস মিডিয়ার সাংবাদিকগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা