• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
Headline
মুক্তাঞ্চল প্রেসক্লাব’-এর ২ বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা মুক্তিযোদ্ধা সন্তানদের ইজিবাইক উপহার দিল বাগমারা স্বনির্ভর মুক্তিযোদ্ধা কল্যাণ সংস্থা ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের সদস্যদের উপজেলা প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ঝিনাইদহে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির নতুন কুঁড়ি ২০২৬–২০২৭ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সন্ত্রাসীদের হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর পাঁচবিবিতে গলায় ওড়না পেঁচিয়ে তরুণীর আত্মহত্যা গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ে ঠাকুরগাঁওয়ে ADB কর্মশালা ও মোবাইল অ্যাপস নিয়ে আলোচনা পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিজয়নগর থেকে সিএনজি চুরি, নবীনগরে ৩ চোর আটক

ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের সদস্যদের উপজেলা প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

আশরাফুদ্দীন আল আজাদ, বিশেষ প্রতিনিধি: / ১৭ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

বগুড়ার ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ উল্লাহ নিজামীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের সদস্যরা।

বুধবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ ইউএনওর হাতে ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের কমিটির তালিকা কপি তুলে দেন এবং ধুনট উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

সৌজন্য সাক্ষাৎকালে উপজেলা প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি উপজেলার উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং স্থানীয় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা নিয়েও মতবিনিময় করেন তারা।

এ সময় ইউএনও আরিফ উল্লাহ নিজামী ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের সদস্যদের সৌজন্য সাক্ষাতের জন্য ধন্যবাদ ও সাধুবাদ জানান এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। তিনি বলেন, প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা থাকলে এলাকার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনসাধারণের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কমিটির তালিকা প্রেরণ করা হয়।

সাক্ষাৎকালে ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক রুহুল আমিন কিবরিয়া, সাধারণ সম্পাদক সাংবাদিক রবিউল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আশরাফুদ্দীন আল আজাদ, দপ্তর সম্পাদক সাংবাদিক এনামুল হক, প্রচার সম্পাদক মারুফ হাসান ইমরান ও কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা