• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
Headline
বিজয়নগরে ৪০ চল্লিশ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী গ্রেফতার সারের ভর্তুকির টাকায় বছরে দুই পদ্মা সেতু নির্মাণ সম্ভব: আব্দুল মতিন চলো যাই যুদ্ধে,, মাদকের বিরুদ্ধে” রামগঞ্জে র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত চট্টগ্রামের সিভিল সার্জন মোঃ জাহাঙ্গীর আলমকে ওএসডি করা হয়েছে মহিপুরে কারিতাসের আয়োজনে ভার্মিকম্পোস্ট নিয়ে মতবিনিময় ডিবির সাঁড়াশি অভিযানে সিলেটে দুই হোটেল সিলগালা, গ্রেপ্তার ১০ মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শিক্ষকের চেয়ার বসে রাজনৈতিক দলের নেতৃত্ব কাম্য নয়; একজন আদর্শ শিক্ষক পারেন আদর্শ স্কুল গড়তে হাতিয়ার চরকিংয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অবৈধ পার্কিং বিরোধী অভিযান; ৭টি সিএনজি জব্দ ও কারাদণ্ড ১

সারের ভর্তুকির টাকায় বছরে দুই পদ্মা সেতু নির্মাণ সম্ভব: আব্দুল মতিন

পঞ্চগড় প্রতিনিধি; আনিসুর রহমান মানিক / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

সরকার কৃষকদের সারে যে পরিমাণ ভর্তুকি দেয়, সেই পরিমাণ অর্থ দিয়ে দেশে বছরে দুটি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব বলে মন্তব্য করেছেন পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন।

তিনি বলেন, কৃষি উৎপাদন বাড়াতে সার ও কীটনাশকের সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধান রোপণের সময় নির্ধারিত নিয়ম ও সঠিক সময়ে সার ও কীটনাশক প্রয়োগ করতে হবে। অন্যথায় কাঙ্ক্ষিত ফলন পাওয়া সম্ভব হবে না।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে পঞ্চগড় ব্রি স্যাটেলাইট স্টেশন কার্যালয়ের সামনে আয়োজিত আধুনিক ধান উৎপাদন প্রযুক্তিবিষয়ক কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘কৃষিই সমৃদ্ধি, সমৃদ্ধির জন্য ধান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এলএসটিডি প্রকল্পের অর্থায়নে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) স্যাটেলাইট স্টেশনের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

এলএসটিডি প্রকল্পের পিএসও ও প্রকল্প পরিচালক ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় কৃষকদের আধুনিক পদ্ধতিতে ধান চাষ, চারা রোপণ, সার ও কীটনাশকের সঠিক ব্যবহারবিধি সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণে পঞ্চগড়ের প্রায় ১০০ জন কৃষক অংশ নেন। প্রশিক্ষকরা ধানের উৎপাদন বৃদ্ধি, সঠিক সময়ে সার প্রয়োগ, রোগবালাই দমন এবং কীটনাশকের নিরাপদ ও পরিমিত ব্যবহারের বিভিন্ন দিক কৃষকদের সামনে তুলে ধরেন।

আনিসুর রহমান মানিক
পঞ্চগড়, ১৯ আগস্ট ২০২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা