• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
Headline
বিয়ের প্রলোভনে লক্ষ্মীপুরে গৃহবধূকে নৌকায় নিয়ে ধর্ষণ বিজয়নগরে ৪০ চল্লিশ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী গ্রেফতার সারের ভর্তুকির টাকায় বছরে দুই পদ্মা সেতু নির্মাণ সম্ভব: আব্দুল মতিন চলো যাই যুদ্ধে,, মাদকের বিরুদ্ধে” রামগঞ্জে র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত চট্টগ্রামের সিভিল সার্জন মোঃ জাহাঙ্গীর আলমকে ওএসডি করা হয়েছে মহিপুরে কারিতাসের আয়োজনে ভার্মিকম্পোস্ট নিয়ে মতবিনিময় ডিবির সাঁড়াশি অভিযানে সিলেটে দুই হোটেল সিলগালা, গ্রেপ্তার ১০ মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শিক্ষকের চেয়ার বসে রাজনৈতিক দলের নেতৃত্ব কাম্য নয়; একজন আদর্শ শিক্ষক পারেন আদর্শ স্কুল গড়তে হাতিয়ার চরকিংয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়ায় লিচু, আম ও কাঁঠালের বাম্পার ফলন: কৃষক ও ক্রেতাদের মুখে হাসি।

Reporter Name / ৫১ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

জাহাঙ্গীর আলম জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

 

১৩ জুন ২০২৬: ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া উপজেলায় চলতি মৌসুমে লিচু, আম ও কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। উপজেলার মুকুন্দপুর, সেজামুর, কালাছড়া, বিষ্ণুপুর, আজমপুরসহ বিভিন্ন এলাকায় ফলের বাগানগুলোতে এ বছর প্রচুর ফলন হওয়ায় কৃষক ও বাগান মালিকদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

স্থানীয় বাগান মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, অনুকূল আবহাওয়া, সময়মতো পরিচর্যা এবং রোগবালাই তুলনামূলক কম থাকায় এ বছর প্রত্যাশার চেয়ে ভালো ফলন হয়েছে। ফলে তারা অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন।

অন্যদিকে বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় সাধারণ ক্রেতারাও তুলনামূলক সাশ্রয়ী দামে মৌসুমি ফল কিনতে পারছেন। এতে লিচু, আম ও কাঁঠালপ্রেমীদের মধ্যে স্বস্তি ও সন্তোষ লক্ষ্য করা গেছে।

কৃষি সংশ্লিষ্টদের মতে, এমন বাম্পার ফলন বজায় রাখতে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, নিয়মিত পরিচর্যা এবং কৃষকদের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখা জরুরি। স্থানীয় অর্থনীতিতেও এই ফলন ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা