• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

বিয়ের প্রলোভনে লক্ষ্মীপুরে গৃহবধূকে নৌকায় নিয়ে ধর্ষণ

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর / ১০৬ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের আশ্বাসে নৌকায় নিয়ে হাত-পা বেঁধে এক গৃহবধূকে ধর্ষণ ও মারধর করার অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে।

এ নিয়ে বুধবার (১৯ আগস্ট) রায়পুর থানায় মামলা করেছেন ওই নারী। এর আগে সোমবার (১৭ আগস্ট) রাতে উপজেলার মেঘনার একটি ঘাটে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দুই জনকে আসামি করা হয়েছে। তারা হলেন- ট্রলার মাঝি আবদুর রহমান (৩৫) ও তার ভাই মহিম (২৫)। তারা উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরঘাসিয়া গ্রামের মিঝি বাড়ির ইসমাইল মিজির ছেলে।

বুধবার রাত ৮টায় ভুক্তভোগী জানান, পাঁচ বছর আগে মুন্সীগঞ্জের এক ছেলের সঙ্গে তার বিয়ে হয়। তিন বছর আগে তার স্বামী দ্বিতীয় বিয়ে করেন। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেঘনার চরে তাদের সয়াবিন আনা-নেওয়ার সময় আবদুর রহমানের সঙ্গে পরিচয় ও মোবাইলে কথা হতো। এই সুবাধে কয়েকদিন ধরে তাকে নদীতে ঘোরানোর প্রস্তাব দিচ্ছিল। বিয়ে করার আশ্বাস দিয়ে সোমবার রাতে চরে নিয়ে যায়। সেখানে মেঘনা নদীতে নিয়ে নৌকায় ধর্ষণ করে।

এ সময় চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে এসে আবদুর রহমানকে আটক করে স্থানীয় মেম্বার হানিফ দেওয়ানের বাড়িতে নিয়ে যায়। এ সময় বিয়ে করার কথা বললে ওই গৃহবধূকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে আবদুর রহমান ও তার ভাই মহিম।। পরে আহত ভুক্তভোগীকে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে

এ ঘটনায় এলাকায় বিচার না পেয়ে বুধবার দুপুরে তিনি ধর্ষণ ও মারধরের অভিযোগে মামলা করেছেন। বিকালে তাকে সদর হাসপাতালে পরীক্ষা করা হয়। চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের কাছে জবানবন্দিও দিয়েছেন।

‎রায়পুর থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, বিয়ের আশ্বাসে চরে ঘুরতে নিয়ে নৌকায় ধর্ষণের অভিযোগে এক নারী মামলা করেছেন। তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা