• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
Headline
পাঁচবিবিতে সাবেক ও কৃতি ফুটবলারদের সংবর্ধনা প্রদান পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্রিম সংকট তৈরির সুযোগ নেই: পানি সম্পদ প্রতিমন্ত্রী রাতে ডাব চুরি করতে উঠে গাছ থেকে পড়ে গেছে চোর, সকালে উদ্ধার করল পুলিশ বোয়ালমারীতে সেচপাম্পের তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু আটোয়ারীতে জমজমাট আয়োজনে গোল্ডকাপ ফুটবল ও গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি বীরগঞ্জে ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’, দর্শনার্থীদের উপচেপড়া ভিড় তানোর ভূমি অফিসে ঘুষের অভিযোগ, কর্মচারী ইমরুল কাশেম সাময়িক বরখাস্ত রক্তের সন্ধানে ছুটে চলেন এম. এ. আমির বাঘার জননী ক্লিনিকে সিজারিয়ানের পর নবজাতকের মৃত্যু নতুন কমিটি নিয়ে যুবদলে বিভক্তি, দুমকিতে সংঘর্ষ-ভাঙচুর

কীর্তন শেষে বাড়ি ফেরা হলো না, প্রাইভেটকারের চাপায় নিহত ২

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

মৌলভীবাজার সদর উপজেলার ৩ নম্বর কামালপুর ইউনিয়নের কামালপুর আখড়া এলাকায় দ্রুতগতির প্রাইভেটকারের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট রাত আনুমানিক ১২টার দিকে শেরপুর থেকে মৌলভীবাজারগামী একটি দ্রুতগতির প্রাইভেটকার কামালপুর আখড়ার সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় স্থানীয় আখড়ায় হরিনাম কীর্তন অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন কয়েকজন পথচারী। নিয়ন্ত্রণ হারানো গাড়িটি তাদের সজোরে ধাক্কা দিয়ে পাশের একটি খালে পড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই কামালপুর ইউনিয়নের আজমনি গ্রামের বাসিন্দা বেনু পাল নিহত হন।

এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। পরে আহতদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেটের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাদের এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকার বেসরকারি এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৬ আগস্ট) অয়ন দত্তকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অয়ন দত্ত কামালপুর ইউনিয়নের আজমনি গ্রামের বাসিন্দা।

বর্তমানে গুরুতর আহত সুধাংশু রঞ্জন দেব (দক্ষিণ পৈলভাগ, কামালপুর) এবং রাজু দত্ত (সমপাশী, কামালপুর) ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাদের শারীরিক অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক।

হঠাৎ ঘটে যাওয়া এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কামালপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজন ও এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে গভীর শোক ও উদ্বেগ।

স্থানীয়রা জানান, ওই সড়কে দ্রুতগতিতে যানবাহন চলাচলের কারণে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। অনিয়ন্ত্রিত ও বেপরোয়া যান চলাচল রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ এবং সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা