• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
Headline
পাঁচবিবিতে সাবেক ও কৃতি ফুটবলারদের সংবর্ধনা প্রদান পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্রিম সংকট তৈরির সুযোগ নেই: পানি সম্পদ প্রতিমন্ত্রী রাতে ডাব চুরি করতে উঠে গাছ থেকে পড়ে গেছে চোর, সকালে উদ্ধার করল পুলিশ বোয়ালমারীতে সেচপাম্পের তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু আটোয়ারীতে জমজমাট আয়োজনে গোল্ডকাপ ফুটবল ও গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি বীরগঞ্জে ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’, দর্শনার্থীদের উপচেপড়া ভিড় তানোর ভূমি অফিসে ঘুষের অভিযোগ, কর্মচারী ইমরুল কাশেম সাময়িক বরখাস্ত রক্তের সন্ধানে ছুটে চলেন এম. এ. আমির বাঘার জননী ক্লিনিকে সিজারিয়ানের পর নবজাতকের মৃত্যু নতুন কমিটি নিয়ে যুবদলে বিভক্তি, দুমকিতে সংঘর্ষ-ভাঙচুর

রাতে ডাব চুরি করতে উঠে গাছ থেকে পড়ে গেছে চোর, সকালে উদ্ধার করল পুলিশ

মাহমুদুর রহমান রনি (বরগুনা) প্রতিনিধি; / ১৬ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

বরগুনায় রাতের আধাঁরে গাছ থেকে ডাব চুরির সময় ভিমরুলের কামড়ে পড়ে গিয়ে আহত হন দবির (৩৫) নামের এক যুবক। ফলে গুরুতর আহত অবস্থায় উঠতে না পারায় উদ্ধার করতে বাড়ির মালিককেই ডাকেন তিনি। পরে খবর পেয়ে আহত অবস্থায় ওই চোরকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) সকালে বরগুনা সদর উপজেলার খাড়াকান্দা নামক এলাকায় বেলাল নামে এক বাসিন্দার বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতের দিকে বরগুনা সদর উপজেলা খাড়াকান্দা এলাকার বাসিন্দা বেলালের একটি নারিকেল গাছ থেকে ডাব চুরির জন্য ওঠেন দবির। গাছে উঠে করাত দিয়ে কিছু ডাব কেটে মাটিতেও ফেলেন তিনি। পরে হঠাৎ গাছে থাকা একটি ভিমরুলের বাসায় আঘাত পড়তেই দবিরকে কামড়াতে শুরু করে ভিমরুল। এ সময় তিনি গাছ থেকে সরাসরি সজোড়ে মাটিতে পড়ে গিয়ে কোমর ও হাতে গুরুতর আঘাত পেয়ে গাছের নিচে পড়ে ছিলেন। এরপর সকালে দবির ওই বাড়ির বাসিন্দাদেরকে উদ্ধার করতে ডাকাডাকি করলে বিষয়টি পুলিশকে জানান তারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ওই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠায়।

বাড়ির মালিক বেলাল বলেন, সে এলাকার সব গাছের ডাব ও সুপারির মালিক মনে করে নিজেকে। সকালে ঘুম থেকে ওঠার পর সে আমাদের ডেকে বলে, ভাই আমাকে উদ্ধার করেন। আমি গাছের নিচে পড়ে আছি। গিয়ে দেখি ডাবসহ ওই চোর গাছের নিচে পড়ে আছে। এরপর পুলিশে খবর দেই, তারা এসে তাকে উদ্ধার করেছেন।

বরগুনা সদর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) শামীম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গাছের নিচে পড়ে থাকা অবস্থায় দবির নামে একজনকে উদ্ধার করেছি। গুরুতর আহত থাকায়, তাকে চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা