• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
Headline
মেলান্দহে উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে মাঠ পরিদর্শনে না যাওয়ার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১১ প্রতিষ্ঠানকে ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা ডিলারের গুডাম ভেঙে ১৯৭ বস্তা ইউরিয়া সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষক বেওয়ারিশ মরদেহ বহনে পৌরসভার ময়লার গাড়ি বোয়ালমারীতে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার পার্বতীপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বিক্ষোভ ও গণমিছিল রিংকি হত্যার বিচার দাবিতে উলিপুরে দুই শতাধিক মানুষের মানববন্ধন সবুজ বাংলাদেশ গড়তে চট্টগ্রামে আইনজীবীদের মাঝে ২ হাজার চারা গাজীপুর মহানগর ইসলামী আন্দোলনের প্রচার সম্পাদক পদে ফের এস এম ওয়াহিদুল বিশ্বব্যাংকের গুরুত্বপূর্ণ পদে লক্ষ্মীপুরের কৃতী সন্তান আবদুর রহমান খান

অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল বেকারি লাইনম্যান তামিমের

সাধন সাহা জয়,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি / ৭ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. তামিম (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন। রবিবার (২৩ আগস্ট) সকালে উপজেলার কাইতলা-মহেশ সড়কের শংকরপুর ব্রিজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত তামিম পেশায় একজন বেকারি লাইনম্যান ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কাজ বা যাতায়াতের সময় সড়কের পাশে থাকা তামিমকে পেছন থেকে একটি দ্রুতগামী অজ্ঞাত গাড়ি সজোরে ধাক্কা দেয় রোববার। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত মো. তামিম নবীনগর উপজেলার গোয়ালী এলাকার মো. সাইদ মিয়ার ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, দুর্ঘটনায় নিহত কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ দুর্ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাত গাড়ি শনাক্তে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা