• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
Headline
মেলান্দহে উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে মাঠ পরিদর্শনে না যাওয়ার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১১ প্রতিষ্ঠানকে ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা ডিলারের গুডাম ভেঙে ১৯৭ বস্তা ইউরিয়া সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষক বেওয়ারিশ মরদেহ বহনে পৌরসভার ময়লার গাড়ি বোয়ালমারীতে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার পার্বতীপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বিক্ষোভ ও গণমিছিল রিংকি হত্যার বিচার দাবিতে উলিপুরে দুই শতাধিক মানুষের মানববন্ধন সবুজ বাংলাদেশ গড়তে চট্টগ্রামে আইনজীবীদের মাঝে ২ হাজার চারা গাজীপুর মহানগর ইসলামী আন্দোলনের প্রচার সম্পাদক পদে ফের এস এম ওয়াহিদুল বিশ্বব্যাংকের গুরুত্বপূর্ণ পদে লক্ষ্মীপুরের কৃতী সন্তান আবদুর রহমান খান

ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১১ প্রতিষ্ঠানকে ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা

‎সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ / ২৬ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয়ের পৃথক ৭টি তদারকি টিমের অভিযানে ১১টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


‎রোববার (২৩ আগস্ট) খুলনা বিভাগীয় কার্যালয় ও খুলনা বিভাগের বিভিন্ন জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, চাল, ভোজ্যতেল, গ্যাস, ওষুধ, ডায়াগনস্টিক সেবা, আলু, দেশি পেঁয়াজ, সবজি, মুরগি ও ডিমের বাজারদর এবং ক্রয় ভাউচার যাচাই করা হয়।

‎খুলনা মহানগরীর সদর থানার সাতরাস্তা ও নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট সংরক্ষণ ও ব্যবহারের অপরাধে গরীব নেওয়াজ ক্লিনিক অ্যান্ড হসপিটালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

‎যশোরের ঝিকরগাছা বাজারে পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করায় সুজন ইলেকট্রনিককে ৩ হাজার এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় বিশাল স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

‎খুলনা মহানগরীর শিরোমণি ও গিলাতলা বাজার এলাকায় অবৈধ প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য উৎপাদনের অভিযোগে ইয়াদুল বেকারিকে ৪ হাজার এবং বাগাট দধি ঘরকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

‎এছাড়া সাতক্ষীরায় ফকির মিষ্টান্ন ভাণ্ডারকে ৫ হাজার, ঝিনাইদহে জেএফসি রেস্টুরেন্টকে ১৫ হাজার এবং নড়াইলের মেসার্স জাগ্রত ফুড প্রোডাক্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

‎মেহেরপুর সদর বাজারে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য উৎপাদনের অপরাধে ঢাকা কাচ্চি বিরিয়ানিকে ৩০ হাজার, জোছনা বেকারিকে ৩০ হাজার এবং আল বারাকা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

‎অভিযানকালে ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দেওয়া হয়।

‎জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা