• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

সবুজ বাংলাদেশ গড়তে চট্টগ্রামে আইনজীবীদের মাঝে ২ হাজার চারা

রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি / ১৪৩ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে আইনজীবীদের মাঝে ২ হাজার বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বিকেল ৩টায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির আয়োজনে এবং দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবীদের মাঝে এসব চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলাম, চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি, বিজয়া সম্মেলন পরিষদের সভাপতি অ্যাডভোকেট মধুসূদন দত্ত এবং দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ সরোয়ার হোসাইন লাভলু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিক আহমদ। স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মইনুদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম।

এ সময় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় ও চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দ, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকরা বলেন, একটি গাছ শুধু একটি চারা নয়; একটি গাছ একটি প্রাণ, একটি ভবিষ্যৎ এবং একটি সবুজ বাংলাদেশের প্রত্যয়ের প্রতীক। পরিবেশ রক্ষার পাশাপাশি আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ সরোয়ার হোসাইন লাভলু বলেন, “আমাদের লক্ষ্য শুধু চারা বিতরণ করা নয়, মানুষকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় উৎসাহিত করা। আজকের একটি চারা আগামী দিনের ছায়া, অক্সিজেন ও জীবনের নিরাপত্তার প্রতীক।”

তিনি বলেন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সঙ্গে এমন একটি মহৎ উদ্যোগে অংশীদার হতে পেরে দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ গর্বিত। পরিবেশ রক্ষায় সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠান থেকে সবাইকে গাছ লাগানোর পাশাপাশি গাছ বাঁচানোর আহ্বান জানানো হয়।

বৃক্ষরোপণে সাজবে দেশ,

সবার আগে বাংলাদেশ।

গাছ লাগাই, গাছ বাঁচাই—

পরিবেশ রক্ষা করি, ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা