• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
Headline
পর্তুগিজ রাজপরিবারের সদস্যের হাত ধরে বিশ্ববাজারে যাচ্ছে সিলেটের চা প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রমিক দলের নবগঠিত কমিটির দুই শীর্ষ নেতার সাক্ষাৎ অস্থিরতা প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ, নেতৃত্বে এমপি ফয়সল আমিন প্রবাসির চিঠি ___মাহবুব আর মামুন নানা আয়োজনে প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্ণ করল ইসলামী বিশ্ববিদ্যালয় বৈরী আবহাওয়ার মধ্যেও ঐতিহ্যের যাত্রা, কান্তনগর মন্দিরে কান্তজীউ বৃষ্টিতে ভিজে মাঠে পড়ে আছে পাকা ধান, ক্ষতির মুখে কৃষক নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিলোনিয়া ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক ফ্যাসিবাদ ফেরানোর স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না: ফজলুল হক মিলন

শান্তি-সম্প্রীতি রক্ষায় তরুণদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ

সবীর আহমেদ ভূঁইয়া ফোরকান / ২৬ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীর পরশুরামে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের (ওয়াইপিএজি) কার্যক্রম পর্যালোচনা এবং স্থায়িত্ববিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) পরশুরাম ডায়াবেটিস হাসপাতাল মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

পিএফজির পরশুরাম উপজেলা অ্যাম্বাসেডর মাওলানা জসিম উদ্দিন মজুমদারের সভাপতিত্বে  ও কো অর্ডিনেটর এমএ হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সুজন-সুশাসনের জন্য নাগরিকের উপজেলা কমিটির সভাপতি ইউসুফ বকুল, পরশুরাম উপজেলা যুবদলের আহ্বায়ক শামছুল আলম শাকিল, দ্য হাঙ্গার প্রজেক্টের রিজিওনাল কো-অর্ডিনেটর সৈয়দ মোহাম্মদ নাসির, এরিয়া কো-অর্ডিনেটর রাসেল আহমেদ, শ্রীশ্রী মা মাতঙ্গী দেবী মন্দির কমিটির উপদেষ্টা স্বপন সাহা, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মো. ইউসুফ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার চৌধুরী কমল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল করিম জনি, ওয়াইপিএজির সদস্য মুনতাসির রহমান, ক্লাবের সভাপতি সবীর আহমেদ ফোরকান, সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, কোষাধ্যক্ষ জয়নুল আবেদিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর সভাপতি এনামুল কাউসার ও নারী উদ্যোক্তা চুমকি কর্মকার,পরশুরাম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মৃদুল,কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম প্রমুখ।

সভায় পিএফজি ও ওয়াইপিএজির চলমান কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সংগঠন দুটির কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদে স্থায়িত্ব নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দের পাশাপাশি তরুণদের সক্রিয় অংশগ্রহণ জরুরি। মতপার্থক্য থাকলেও পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও আলোচনার মাধ্যমে সামাজিক বিরোধ নিরসনে সবাইকে এগিয়ে আসতে হবে।

তারা আরও বলেন, তৃণমূল পর্যায়ে মানুষের মধ্যে সম্প্রীতি, সহনশীলতা ও সহযোগিতার সংস্কৃতি গড়ে তুলতে নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

সভায় অংশগ্রহণকারীরা শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পিএফজি ও ওয়াইপিএজির কার্যক্রম আরও গতিশীল এবং টেকসই করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা