• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

নবীনগরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ‘মাদককে না বলুন’ শীর্ষক সচেতনতামূলক কর্মসূচি

সাধন সাহা জয় / ৩৫ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ‘মাদককে না বলুন’ শীর্ষক সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে শিশু-কিশোরদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ, মাদকবিরোধী আলোচনা সভা এবং প্রজেক্টরের মাধ্যমে মাদকবিরোধী নাটিকা প্রদর্শন করা হয়।

নবীনগর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মাঝিকাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বসুন্ধরা শুভসংঘের নবীনগর উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। এতে মাঝিকাড়া নিরাপদ গ্রাম বাস্তবায়ন কমিটির সদস্য, শিক্ষক, সাংবাদিক, সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় শিশু-কিশোররা অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, শিশু-কিশোরদের মাদক, ইন্টারনেট আসক্তি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং শিক্ষা, খেলাধুলা ও সুস্থ বিনোদনের মাধ্যমে তাদের মধ্যে মানবিক মূল্যবোধ গড়ে তোলাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাঝিকাড়া নিরাপদ গ্রাম বাস্তবায়ন কমিটির সদস্য ও নবীনগর পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন নবীনগর প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক মো. সাফিউল আলম এবং বসুন্ধরা শুভসংঘ নবীনগর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষক মো. মনিরুল ইসলাম কালন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ নবীনগর উপজেলা শাখার সহসভাপতি ও শিক্ষক বাবুল আহমেদ সরকার। সঞ্চালনা করেন দৈনিক কালের কণ্ঠের নবীনগর প্রতিনিধি এবং সংগঠনটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মো. মাজেদুল ইসলাম।

বক্তারা বলেন, শিশু-কিশোরদের সুস্থ বিনোদন, মানসিক বিকাশ ও প্রতিভা বিকাশে কাউন্সেলিংয়ের পাশাপাশি সামাজিক সচেতনতামূলক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ ধরনের উদ্যোগ শিশু-কিশোরদের মধ্যে সততা, শৃঙ্খলাবোধ ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে সহায়তা করে। একই সঙ্গে তাদের মাদকসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ভূমিকা রাখে।

সভাপতির বক্তব্যে বাবুল আহমেদ সরকার বলেন, শিশু-কিশোরদের মেধা বিকাশে সহায়তা, মাদক প্রতিরোধ এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে বসুন্ধরা শুভসংঘ ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।

প্রধান অতিথি মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, প্রযুক্তিনির্ভর জীবনের কারণে অনেক শিশু-কিশোর পড়াশোনা ও বই পড়ার অভ্যাস থেকে দূরে সরে যাচ্ছে। তাদের বইমুখী করতে এবং সুস্থ জীবনধারায় অভ্যস্ত করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় মাঝিকাড়া নিরাপদ গ্রাম বাস্তবায়ন কমিটির সদস্য অলি আহাদ লিমন, মো. লালন মিয়া, ইকবাল হোসেন, দেলোয়ার হোসেন সোহাগ, হাবিবুর রহমান, মো. রাব্বি, মো. জুনায়েদ, মোশারফ হোসেন, জুবায়েরসহ সংগঠনের সদস্য ও স্থানীয় শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মাঝিকাড়া বায়তুল কারীম জামে মসজিদের খতিব মুফতি সাদেকুল ইসলাম সাঈদী মোনাজাত পরিচালনা করেন।

পরে উপস্থিত শিশু-কিশোরদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষা উপকরণ পেয়ে শিশুরা বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা