• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

বিশ্বব্যাংকের গুরুত্বপূর্ণ পদে লক্ষ্মীপুরের কৃতী সন্তান আবদুর রহমান খান

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধি / ৩৮ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ হিসেবে নিয়োগ পেয়েছেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধরপাড়া গ্রামের কৃতী সন্তান ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য বিদায়ী চেয়ারম্যান আবদুর রহমান খান। তাঁকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (২৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে।

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, জাতির সেবা ও সফল পেশাগত দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ আবদুর রহমান খানকে আগামী তিন বছরের জন্য যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ-সংশ্লিষ্ট কনস্টিটুয়েন্সির বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

আবদুর রহমান খানের এ আন্তর্জাতিক পদে নিয়োগের খবর রামগঞ্জে তাঁর গ্রামের বাড়িতে পৌঁছালে এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়। স্থানীয়দের অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেন এবং একে অপরকে মিষ্টি খাওয়ান।

এ প্রসঙ্গে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম আবদুর রহমান খানকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, তাঁর এই মর্যাদাপূর্ণ ও গৌরবোজ্জ্বল অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত। বিশেষ করে আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ পদে তাঁর নিয়োগ এবং দেশসেবার স্বীকৃতিতে লক্ষ্মীপুরের রামগঞ্জবাসী গর্বিত।

নতুন দায়িত্ব প্রসঙ্গে আবদুর রহমান খান বলেন, “আলহামদুলিল্লাহ, দেশের সীমানা পেরিয়ে বিশ্বমঞ্চে এই নতুন যাত্রায় দেশের মুখ যেন উজ্জ্বল করতে পারি। দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।”

লক্ষ্মীপুরের রামগঞ্জের প্রত্যন্ত গ্রামের সন্তান হিসেবে আবদুর রহমান খানের এ আন্তর্জাতিক দায়িত্বে নিয়োগকে স্থানীয়রা তাঁর দীর্ঘ পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা