• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
Headline
পাঁচবিবিতে সাবেক ও কৃতি ফুটবলারদের সংবর্ধনা প্রদান পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্রিম সংকট তৈরির সুযোগ নেই: পানি সম্পদ প্রতিমন্ত্রী রাতে ডাব চুরি করতে উঠে গাছ থেকে পড়ে গেছে চোর, সকালে উদ্ধার করল পুলিশ বোয়ালমারীতে সেচপাম্পের তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু আটোয়ারীতে জমজমাট আয়োজনে গোল্ডকাপ ফুটবল ও গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি বীরগঞ্জে ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’, দর্শনার্থীদের উপচেপড়া ভিড় তানোর ভূমি অফিসে ঘুষের অভিযোগ, কর্মচারী ইমরুল কাশেম সাময়িক বরখাস্ত রক্তের সন্ধানে ছুটে চলেন এম. এ. আমির বাঘার জননী ক্লিনিকে সিজারিয়ানের পর নবজাতকের মৃত্যু নতুন কমিটি নিয়ে যুবদলে বিভক্তি, দুমকিতে সংঘর্ষ-ভাঙচুর

সীতাকুণ্ডে মহাসড়কে গরুবাহী ট্রাক দুর্ঘটনা, নিহত ১

রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি / ১৪ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে গরুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে আব্দুস সালাম (৬০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রাকে থাকা ১৮টি গরুর মধ্যে ছয়টি মারা গেছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার শেখপাড়া এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গরুবাহী ট্রাকটি চট্টগ্রামের দিকে যাওয়ার সময় শেখপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। পরে ট্রাকটি মহাসড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকে থাকা গরু ব্যবসায়ী আব্দুস সালাম ঘটনাস্থলেই নিহত হন। ট্রাকের চালকসহ আরও তিনজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এদিকে দুর্ঘটনায় ট্রাকে থাকা ১৮টি গরুর মধ্যে ছয়টি মারা যায়। বাকি ১২টি গরু উদ্ধার করে সীতাকুণ্ড থানায় নেওয়া হয়। এর মধ্যে গুরুতর আহত আটটি গরুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় থানার প্রাঙ্গণে সেগুলো জবাই করা হয়। পরে স্থানীয় হোটেল ব্যবসায়ীদের কাছে এসব গরুর মাংস চার লাখ টাকায় বিক্রি করা হয়েছে বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে কুমিরা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত আব্দুস সালামের মরদেহ এবং দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে।

নিহত আব্দুস সালামের বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলার ভালুকিয়া পালং মাদবরপাড়া এলাকায়। তাঁর বাবার নাম মৃত মীর আহমদ।

কুমিরা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

দুর্ঘটনার কারণে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা