• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
Headline
ভূঞাপুরে ১৫ লাখ টাকা লেনদেনকে কেন্দ্র করে আপন ভাই-বোনের বিরোধ, বড় ভাইয়ের সংবাদ সম্মেলন কুয়াকাটার পর এবার পুরো পটুয়াখালী ঘিরে পর্যটনের মহাপরিকল্পনা শ্রদ্ধা ও ভালোবাসায় বিশ্ব শিক্ষক দিবসে প্রিয় শিক্ষককে স্মরণ ঘাটাইলে শারদীয় দুর্গোৎসব: নিরাপত্তা ও শৃঙ্খলায় বিশেষ নজর সাংবাদিকদের নিরাপত্তায় দ্রুত ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়নের দাবি নবীনদের বরণে বেতগাড়ী একরামিয়া মাদ্রাসায় প্রাণবন্ত আয়োজন ‘শিক্ষকদের পাশে দাঁড়ানো’—ডিমলায় বিশ্ব শিক্ষক দিবসে নানা কর্মসূচি শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা অপরিসীম: মানিকগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস দাসপাড়া হরি মন্দিরের সংস্কার উদ্বোধনে মেয়র প্রার্থী শরিফুল ইসলাম খোকন শিশিরভেজা ভোরে প্রকৃতির রূপবদল, আসছে কি শীত?

আইনি ঝুঁকি নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

দুর্নীতি ও অর্থ পাচারের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকার মধ্যেই নেপালে ফিরেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রায় ছয় মাস পর দেশে ফেরেন ৮০ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিক।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনের বরাতে জানা গেছে, কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হওয়ার সময় সড়কের পাশে অপেক্ষমাণ শত শত সমর্থককে হাত নেড়ে অভিবাদন জানান দেউবা। তাকে ঘিরে বিমানবন্দর ও সমর্থকদের সমাবেশস্থলে নিরাপত্তা জোরদার করে পুলিশ।

নেপাল পুলিশের মুখপাত্র অভি নারায়ণ কাফলে জানান, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে দেউবার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ দায়িত্ব পালন করছে। তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি দেশটির মানি লন্ডারিং তদন্ত বিভাগ তদন্ত করছে।

অর্থ পাচারের অভিযোগে চলতি বছরের এপ্রিল মাসে শের বাহাদুর দেউবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। জেন-জি আন্দোলনের পর সরকার পতন এবং বালেন্দ্র শাহ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশটির প্রভাবশালী কয়েকজন রাজনীতিক আইনি তদন্তের মুখোমুখি হন।

চিকিৎসার জন্য চলতি বছরের ফেব্রুয়ারিতে নেপাল ছাড়েন দেউবা। এরপর তিনি বিদেশেই অবস্থান করছিলেন। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো তিনি অস্বীকার করেছেন। (১৪ আগস্ট) থেকে শুরু হতে যাওয়া তার দলের তিন দিনব্যাপী সম্মেলনে তিনি অংশ নেবেন বলে জানা গেছে।

দেউবার স্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গত বছরের সেপ্টেম্বরে প্রাণঘাতী তরুণদের আন্দোলনের পর অনুষ্ঠিত নির্বাচনে বালেন্দ্র শাহ ব্যাপক জয় পাওয়ার এক মাস পর এই পরোয়ানা জারি করা হয়।

ক্ষমতায় আসার পর শাহ প্রশাসন দেশটির প্রভাবশালী রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে কঠোর অবস্থান নিয়েছে। ২০২৫ সালের বিক্ষোভ দমনে সহিংসতার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও চলতি বছরের মার্চে অল্প সময়ের জন্য গ্রেপ্তার করা হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে সাময়িক নিষেধাজ্ঞার প্রতিবাদে শুরু হওয়া তরুণদের নেতৃত্বাধীন ওই আন্দোলন পরে নেপালের দীর্ঘদিনের দুর্নীতি, রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভে রূপ নেয়। আন্দোলনের সময় সংসদ ভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে সরকারের পতন হয়।

বিক্ষোভের সময় শের বাহাদুর দেউবার বাসভবনেও হামলা ও অগ্নিসংযোগ করা হয়। দেউবা ও তার স্ত্রীর ওপর হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তার বাসভবন থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের দাবিও ওঠে।

তবে তদন্ত কমিশনের কাছে দেওয়া জবানবন্দিতে দেউবা এসব ভিডিওকে ভুয়া ও ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেন। তার সম্পত্তি থেকে কথিত অর্থ উদ্ধারের বিষয়টি নিয়ে আরও তদন্তের সুপারিশ করেছে তদন্ত কমিশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা