• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
Headline
কুয়াকাটার পর এবার পুরো পটুয়াখালী ঘিরে পর্যটনের মহাপরিকল্পনা শ্রদ্ধা ও ভালোবাসায় বিশ্ব শিক্ষক দিবসে প্রিয় শিক্ষককে স্মরণ ঘাটাইলে শারদীয় দুর্গোৎসব: নিরাপত্তা ও শৃঙ্খলায় বিশেষ নজর সাংবাদিকদের নিরাপত্তায় দ্রুত ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়নের দাবি নবীনদের বরণে বেতগাড়ী একরামিয়া মাদ্রাসায় প্রাণবন্ত আয়োজন ‘শিক্ষকদের পাশে দাঁড়ানো’—ডিমলায় বিশ্ব শিক্ষক দিবসে নানা কর্মসূচি শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা অপরিসীম: মানিকগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস দাসপাড়া হরি মন্দিরের সংস্কার উদ্বোধনে মেয়র প্রার্থী শরিফুল ইসলাম খোকন শিশিরভেজা ভোরে প্রকৃতির রূপবদল, আসছে কি শীত? সাংবাদিক দুলালের পাশে দাঁড়ালেন এমপি রায়হান সিরাজী

শিশিরভেজা ভোরে প্রকৃতির রূপবদল, আসছে কি শীত?

আজিজুল হাকিম / ১০ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

দিনাজপুরের পার্বতীপুরে সোমবার (৫ অক্টোবর) ভোরে প্রকৃতিতে দেখা মিলেছে শীতের আগমনী আবহের। কুয়াশাজড়ানো শীতল সকাল, ধানের ডগায় জমে থাকা শিশিরবিন্দু আর কচুপাতায় রূপালি মুক্তোর মতো টলমল করা জলের কণা জানান দিচ্ছে ঋতু পরিবর্তনের।

দীর্ঘদিনের প্রখর রোদ, ভ্যাপসা গরম ও ঘামে ভেজা ক্লান্তির পর সকালের এই শীতল আবহাওয়া মানুষের মনে স্বস্তি এনে দিয়েছে। ভোরের নির্মল বাতাস ও শিশিরভেজা প্রকৃতির অপরূপ সৌন্দর্য যেন নতুন করে প্রাণ ফিরিয়ে দিয়েছে জনজীবনে।

সকালের প্রকৃতির এমন পরিবর্তনে অনেকের মনেই প্রশ্ন জেগেছে তবে কি ধীরে ধীরে শীতের আগমন ঘটছে? গ্রীষ্মের দীর্ঘ দাবদাহ পেরিয়ে প্রকৃতির এই নীরব রূপবদল মানুষের মনে তৈরি করেছে আনন্দ ও প্রত্যাশা।

বিশেষ করে কৃষকের জীবনে এই শীতল সকাল যেন স্বস্তির বার্তা নিয়ে এসেছে। তীব্র রোদে পুড়ে, মাথার ঘাম পায়ে ফেলে যারা মাঠে ফসল উৎপাদনে ব্যস্ত থাকেন, তাদের জন্য ভোরের ঠাণ্ডা বাতাস ও শিশিরের স্পর্শ এনে দেয় প্রশান্তি। দীর্ঘ গরমের ক্লান্তির পর প্রকৃতির এই শীতল পরশ কৃষকের পরিশ্রমী জীবনে কিছুটা স্বস্তি যোগ করেছে।

স্থানীয় প্রকৃতিপ্রেমীদের মতে, ভোরের শিশির, হালকা কুয়াশা ও শীতল বাতাস ঋতু পরিবর্তনের অন্যতম মনোরম অনুভূতি। গরমের তীব্রতা পেরিয়ে আসার পর শিশিরবিন্দুর সৌন্দর্য যেন আরও বেশি উপভোগ্য হয়ে ওঠে।

প্রকৃতির এই নির্মল পরিবর্তন শুধু আবহাওয়ার রূপবদল নয়, মানুষের জীবনেও নতুন উদ্যমের বার্তা বহন করে। শিশিরভেজা ভোরে নতুন দিনের সূচনা মানুষকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়।

পরম করুণাময়ের এই অপরূপ সৃষ্টি ও প্রকৃতির অনন্য সৌন্দর্যকে স্বাগত জানিয়ে নতুন ঋতুর আগমনে মানুষের মনে জেগেছে নতুন আশা। শিশিরভেজা এই সকাল যেন হেমন্ত ও আসন্ন শীতের স্নিগ্ধ আগমনেরই এক মায়াময় পূর্বাভাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা