• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

‘শিক্ষকদের পাশে দাঁড়ানো’—ডিমলায় বিশ্ব শিক্ষক দিবসে নানা কর্মসূচি

হাবিবুর রহমান / ৩৭ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

  • “শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং ভবিষ্যৎ রূপান্তরে ৬০ বছর” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডিমলায় আজ ৫ অক্টোবর সকালে) যথাযোগ্য মর্যাদায় ‘বিশ্ব শিক্ষক দিবস–২০২৬’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আব্দুস সাত্তার।

​উপজেলা নির্বাহী অফিসার ইমরানুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​র‍্যালিতে অংশগ্রহণকারী শিক্ষক ও অতিথিরা ব্যানার ও ফেস্টুন নিয়ে ডিমলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের পেশাগত সুরক্ষা, সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং শিক্ষার মান উন্নয়নে নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা