• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

গোপালগঞ্জের অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনার প্রতিবাদ পঞ্চগড়ে

হাবিবুল্লাহ / ৩৪ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনার প্রতিবাদে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের ঐতিহাসিক তেঁতুলতলায় এ কর্মসূচি পালন করা হয়।

এ উপলক্ষে তেঁতুলিয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চৌরাস্তা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক তেঁতুলতলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান এনামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য সচিব জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ আল করিম, সদস্য সচিব আল আমিন, যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুজ্জামান দুলাল এবং সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনার তীব্র প্রতিবাদ জানান। একই সঙ্গে এসব ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

কর্মসূচিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা