• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
Headline
কুয়াকাটার পর এবার পুরো পটুয়াখালী ঘিরে পর্যটনের মহাপরিকল্পনা শ্রদ্ধা ও ভালোবাসায় বিশ্ব শিক্ষক দিবসে প্রিয় শিক্ষককে স্মরণ ঘাটাইলে শারদীয় দুর্গোৎসব: নিরাপত্তা ও শৃঙ্খলায় বিশেষ নজর সাংবাদিকদের নিরাপত্তায় দ্রুত ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়নের দাবি নবীনদের বরণে বেতগাড়ী একরামিয়া মাদ্রাসায় প্রাণবন্ত আয়োজন ‘শিক্ষকদের পাশে দাঁড়ানো’—ডিমলায় বিশ্ব শিক্ষক দিবসে নানা কর্মসূচি শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা অপরিসীম: মানিকগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস দাসপাড়া হরি মন্দিরের সংস্কার উদ্বোধনে মেয়র প্রার্থী শরিফুল ইসলাম খোকন শিশিরভেজা ভোরে প্রকৃতির রূপবদল, আসছে কি শীত? সাংবাদিক দুলালের পাশে দাঁড়ালেন এমপি রায়হান সিরাজী

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা অপরিসীম: মানিকগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস

আজহার হোসেন / ২১ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

‘শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশা রক্ষা, মর্যাদার উন্নয়ন এবং আমাদের ভবিষ্যৎ বিনির্মাণে ৬০ বছর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নাজমুল হাসান খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৌসুমি খানম, জেলা শিক্ষা কর্মকর্তা আমীর হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গকুল চন্দ্র দেবনাথ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, বাংলাদেশ শিক্ষক পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক ও জয়নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক প্রকৌশলী ড. মোহাম্মদ ফারুক হোসেনসহ শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।

বক্তারা শিক্ষকদের পেশাগত মর্যাদা ও অধিকার নিশ্চিতকরণ, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে তিনটি ক্যাটাগরিতে জেলার নয়জন শ্রেষ্ঠ শিক্ষককে ‘গুণী শিক্ষক সম্মাননা’ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা