বগুড়ার ধুনট পৌরসভার ৮নং ওয়ার্ডের দাসপাড়া হরি মন্দিরের সংস্কার ও উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে ধুনট পৌরসভার মেয়র পদপ্রার্থী ও সমন্বিত গ্রাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান জননেতা শরিফুল ইসলাম খোকন আনুষ্ঠানিকভাবে মন্দিরের সংস্কার কাজের উদ্বোধন করেন।
এসময় তিনি মন্দিরের সংস্কার কাজের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কাজের বিষয়ে কথা বলেন। পরে মন্দির কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ উপস্থিত স্থানীয় লোকজনের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
শরিফুল ইসলাম খোকন বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের ধর্মীয় স্বাধীনতা ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এলাকার মানুষের প্রয়োজন ও কল্যাণে তিনি সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় মন্দির কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।