• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

কুয়াকাটার পর এবার পুরো পটুয়াখালী ঘিরে পর্যটনের মহাপরিকল্পনা

Reporter Name / ১০৪ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

কুয়াকাটার গণ্ডি পেরিয়ে পুরো পটুয়াখালী জেলাকে দেশের অন্যতম নতুন পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামিমুজ্জামান।

তিনি বলেন, “পুরো পটুয়াখালী হতে পারে পর্যটনের নতুন গন্তব্য।” কুয়াকাটাকে কেন্দ্র করে পর্যটন কার্যক্রম জেলার অন্যান্য এলাকায় সম্প্রসারণের পাশাপাশি নদীভিত্তিক পর্যটন, ইকোট্যুরিজম ও কমিউনিটি ট্যুরিজমের উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সোমবার পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘পর্যটন কার্নিভাল ২০২৬’ ও জেলার পর্যটন সম্ভাবনা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন পর্যটন করপোরেশনের চেয়ারম্যান। পূজার ছুটিকে সামনে রেখে আগামী ২৩ ও ২৪ অক্টোবর কুয়াকাটায় পর্যটন কার্নিভাল ২০২৬ অনুষ্ঠিত হবে। আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনকে কেন্দ্র করে প্রায় পাঁচ লাখ মানুষের সমাগম হতে পারে।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামিমুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন পর্যটন করপোরেশনের পরিচালক মো. গনী উল আজম।

সভায় মো. শামিমুজ্জামান বলেন, কুয়াকাটাকে কেন্দ্র করে গড়ে ওঠা পর্যটন কার্যক্রম এখন জেলার অন্যান্য সম্ভাবনাময় এলাকাতেও ছড়িয়ে দেওয়া প্রয়োজন। নদী ও প্রাকৃতিক বৈচিত্র্যকে কাজে লাগিয়ে নদীভিত্তিক পর্যটন, ইকোট্যুরিজম এবং কমিউনিটি ট্যুরিজম গড়ে তোলা যেতে পারে।

এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন হলে পর্যটন শিল্পের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর কর্মসংস্থান ও আয় বাড়বে বলে মনে করেন তিনি।

পটুয়াখালীর গলাচিপাসহ নদীমাতৃক এলাকাগুলোতে হোমস্টে এবং স্থানীয় জীবনযাত্রাভিত্তিক পর্যটন চালুর বিষয়েও সভায় আলোচনা হয়। বক্তারা বলেন, স্থানীয় জনগণকে সম্পৃক্ত না করে টেকসই পর্যটন শিল্প গড়ে তোলা সম্ভব নয়।

স্থানীয় সংস্কৃতি, জীবনযাপন, নদী ও প্রাকৃতিক পরিবেশকে পর্যটনের সঙ্গে যুক্ত করার মাধ্যমে নতুন ধরনের পর্যটন অভিজ্ঞতা তৈরি করা সম্ভব বলে মত দেন সংশ্লিষ্টরা।

পর্যটকদের জন্য নিরাপদ, স্বস্তিদায়ক ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয় সভায়।

পর্যটনকেন্দ্রে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের পাশাপাশি হোটেল, রেস্তোরাঁ ও পরিবহন খাতে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের কথা বলা হয়। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে পর্যটকবান্ধব আচরণ গড়ে তুলতে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সভায় পটুয়াখালী শহরের আশপাশে পর্যটন অবকাঠামো গড়ে তোলার একটি পরিকল্পনার কথাও জানানো হয়। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ক্যান্টনমেন্ট ও ইপিজেডকে ঘিরে কয়েক একর জমিতে মিনি পার্ক ও আবাসন সুবিধাসহ একটি পর্যটনকেন্দ্র গড়ে তোলার উদ্যোগের কথা তুলে ধরা হয়।

এ ছাড়া পর্যটন খাতে স্থানীয় বিনিয়োগ বাড়াতে সহজ শর্তে ঋণ ও অন্যান্য সুবিধা দেওয়ার বিষয়েও আলোচনা হয়। স্থানীয় উদ্যোক্তাদের সম্পৃক্ত করে পর্যটননির্ভর অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন বক্তারা।

সভায় পটুয়াখালীর সার্বিক উন্নয়নে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, জেলা পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা