নগরকান্দা ফরিদপুর প্রতিনিধি: মোঃ জুয়েল কাজী
ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে রডবোঝাই একটি ট্রাক রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে ট্রাকের চালক আ*হত হয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানাধীন করিমপুর হাইওয়ে থানার পাশে মল্লিকপুর এলাকায় এ দু-র্ঘ-টনা ঘটে।
দুর্ঘটনাকবলিত ট্রাকটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ট-২৪-৩৭৪৭। খবর পেয়ে করিমপুর হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
পুলিশ জানায়, ট্রাকটি ফতুল্লা থেকে রড নিয়ে ঝিনাইদহের উদ্দেশে যাচ্ছিল। পথে মল্লিকপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রাকটি মহাসড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।
দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি করিমপুর হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।
এ ঘটনায় আ*হত চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।