সাকিব মাহমুদ ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত কুমিল্লা অঞ্চলের শিক্ষার্থীদের সংগঠন বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরামের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার (০৪ অক্টোবর ) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়৷
এ সময় উপস্থিত ছিলেন, ফোরামের উপদেষ্টা আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ কে এম মফিজুল ইসলাম, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুল কাদের, বিএনসিসি উপ-রেজিস্টার মিজান মজুমদার, সভাপতি মো. সাইফুল্লাহসহ বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরামের সদস্যবৃন্দ।
সংগঠনটির সভাপতি সাইফুল্লাহ বলেন, আমাদের প্রাণের সবুজ ক্যাম্পাসের সৌন্দর্য রক্ষা ও প্রকৃতির কাছাকাছি থাকার লক্ষ্যেই বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরামের আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি। আমাদের রোপণ করা আজকের এই চারা গাছগুলো ভবিষ্যতে ক্যাম্পাসের শিক্ষার্থীদের ছায়া ও অক্সিজেন দেবে এবং ক্যাম্পাস ছাড়ার পরও আমাদের স্মৃতির প্রতীক হয়ে থাকবে।
সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল কাদের বলেন, ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি ক্যাম্পাস সবুজায়নের ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখবে। তাছাড়া রাসুল (সাঃ) বলেছেন, ‘যদি কেয়ামতও সংঘটিত হয়ে যায়, তোমরা যদি হাতে যদি একটা গাছের চারা থাকে, সেটা রোপণ করে যাও। ক্যাম্পাস সবুজায়ন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে আজকের ছাত্র কল্যাণ ফোরাম যে উদ্যোগ নিয়েছে, এটা বিভিন্ন সমিতি ফলো করবে এবং ক্যাম্পাস সবুজায়ন হবে।
সাকিব মাহমুদ
ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।
মোবাইল: ০১৯৩৩১৯২০৯৯
তারিখ: ০৪/১০/২০২৬ইং