• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

বিরোধ নয়, সমঝোতায় সমাধান—ভূরঘাটা-মজিদবাড়ীতে ফিরল স্বস্তি

জায়দুল ইসলাম খন্দকার / ১১৫ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

​মাদারীপুরের কালকিনি উপজেলার ঢাকা–বরিশাল মহাসড়ক সংলগ্ন ভূরঘাটা–মজিদবাড়ী এপার-ওপার এলাকার দীর্ঘদিনের বিরোধের শান্তিপূর্ণ মীমাংসার লক্ষ্যে শালিস বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে স্থানীয় একটি মাঠে এ বৈঠকের আয়োজন করা হয়।

​শালিস বৈঠকে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার (খোকন), কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস, কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল আলম, ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান মাহমুদ এবং গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেল।

​এছাড়া উভয় পক্ষের লোকজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।

​বৈঠকে উভয় পক্ষের বক্তব্য শোনা হয়। পরে উপস্থিত সবার অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা ও সমঝোতার মাধ্যমে বিরোধটি শান্তিপূর্ণভাবে মীমাংসা করা হয়। এ সময় শালিসের প্রধান ব্যক্তি উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

​বৈঠকের সিদ্ধান্তে উপস্থিত সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেন। স্থানীয়রা বলেন, আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান হলে এলাকায় শান্তি ও সামাজিক সম্প্রীতি বজায় থাকে।

​শেষে উভয় পক্ষ পরস্পরের প্রতি সৌহার্দ্য বজায় রেখে ভবিষ্যতে মিলেমিশে থাকার অঙ্গীকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা