• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

বিসিডিএসকে বাদ দেওয়ার প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধনের ডাক

অপূর্ব সরকার / ৩১ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

সি-গ্রেড ফার্মাসিস্ট প্রশিক্ষণ কার্যক্রমে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির (বিসিডিএস) সংশ্লিষ্টতা বাতিলের প্রতিবাদে মানববন্ধন ও ধারাবাহিক আন্দোলনের ঘোষণা দিয়েছে সংগঠনটির পটুয়াখালী জেলা শাখা। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের এই সিদ্ধান্তকে ‘একতরফা’ আখ্যা দিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।

​বুধবার (১৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন বিসিডিএস পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. ইস্তিয়াক উদ্দিন আহমেদ রাহাত এবং সিনিয়র সহ-সভাপতি গাজী শহিদুল ইসলাম শাহীন।

​বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দীর্ঘ ২২ বছর ধরে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ও বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি যৌথভাবে সি-গ্রেড ফার্মাসিস্ট প্রশিক্ষণ কোর্স পরিচালনা করে আসছে। কিন্তু সম্প্রতি সমিতিকে কোনো প্রকার অবহিত না করেই ফার্মেসি কাউন্সিলের সচিব স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ কার্যক্রমে সমিতির সংশ্লিষ্টতা বাতিল করা হয়।

​সংগঠনটির নেতারা বলেন, হঠাৎ নেওয়া এই সিদ্ধান্তের ফলে দেশের ওষুধ ব্যবসায়ী ও ফার্মাসিস্টরা চরম ক্ষতির মুখে পড়বেন। পাশাপাশি প্রশিক্ষিত ফার্মাসিস্ট তৈরির প্রক্রিয়া ব্যাহত হলে প্রান্তিক পর্যায়ের ফার্মেসিগুলোতে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ ওষুধসেবীদের ওপর।

​বিজ্ঞপ্তিতে পূর্বের মতো বিসিডিএস-এর মাধ্যমে সি-গ্রেড ফার্মাসিস্ট প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার সুযোগ বহাল রাখার দাবি জানানো হয়। অন্যথায়, কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা অনুযায়ী সারাদেশের ওষুধের দোকান বন্ধ রাখাসহ কঠোর কর্মসূচি বাস্তবায়নের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা