• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
Headline
শিবগঞ্জ বেতগাড়ী মীর শাহে আলম কারিগরি স্কুল অ্যান্ড বিএম মহাবিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠিত ধর্মপাশায় যৌতুক মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার নামুজা ফাজিল মাদ্রাসায় নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত যবিপ্রবিতে ভিত্তিপ্রস্তর স্থাপন দিবস উপলক্ষে ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত প্যাকেটে ফুটো, দুধে জমাটভাব; পান করে হাসপাতালে ১৭ শিক্ষার্থী ভূঞাপুরে ১৫ লাখ টাকা লেনদেনকে কেন্দ্র করে আপন ভাই-বোনের বিরোধ, বড় ভাইয়ের সংবাদ সম্মেলন কুয়াকাটার পর এবার পুরো পটুয়াখালী ঘিরে পর্যটনের মহাপরিকল্পনা শ্রদ্ধা ও ভালোবাসায় বিশ্ব শিক্ষক দিবসে প্রিয় শিক্ষককে স্মরণ ঘাটাইলে শারদীয় দুর্গোৎসব: নিরাপত্তা ও শৃঙ্খলায় বিশেষ নজর সাংবাদিকদের নিরাপত্তায় দ্রুত ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়নের দাবি

কুতুবদিয়ায় ৩৭২ দরিদ্র-অসহায় মানুষের মাঝে প্রায় ৩০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ

সরওয়ার কামাল, কক্সবাজার প্রতিনিধি; / ১১ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

কুতুবদিয়ায় ৩৭২ জন দরিদ্র, অসহায়, দুঃস্থ ও অসুস্থ মানুষের মাঝে প্রায় ৩০ লাখ টাকা আর্থিক অনুদান হিসেবে চেক বিতরণ করেছে কক্সবাজার জেলা পরিষদ।

৪ অক্টোবর কুতুবদিয়ায় আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মিস্ সুরাইয়া আক্তার সুইটি।

চেক বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন কক্সবাজার জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বড়ঘোপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম. মোবারক হোসাইন, কুতুবদিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছৈয়দ আহমেদ চৌধুরী, সদস্য সচিব এম. এ. সালাম কুতুবী, লেমশীখালী ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান আক্তার হোসাইন, উপজেলা বিএনপির সিনিয়র সদস্য আবু মুছা, কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির সভাপতি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আলম, দক্ষিণ ধুরুং ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল হাসান সিকদার, লেমশীখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাফার আলম সিকদার, কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক নাজেম উদ্দিন, সিনিয়র সদস্য রেজাউল করিম রাজু, শ্রমিক দলের সভাপতি শাহাদাত হোসেন ভুট্টা এবং মৎস্যজীবী দলের সভাপতি মো. জয়নাল আবেদীনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুদানপ্রাপ্ত ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জেলা পরিষদের এ উদ্যোগকে দরিদ্র, অসহায় ও অসুস্থ মানুষের জন্য মানবিক সহায়তা হিসেবে উল্লেখ করেন উপস্থিতরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা