রাব্বী হাসান সুমন (শিবগঞ্জ) বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বেতগাড়ী মীর শাহে আলম কারিগরি স্কুল অ্যান্ড বিএম মহাবিদ্যালয় এবং কৃষি ও মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউটে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেনর সভাপতিত্বে এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিক ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা জহিরুল ইসলাম, প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য ও আটমূল ইউনিয়ন বিএনপির সভাপতি মীর আবু জাকের মাকু, কৃষি ও মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ রেজাউল ইসলাম এবং কিচক মীর শাহে আলম কলেজের অধ্যক্ষ মোস্তাফিজার রহমান।
অত্র প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্য উপস্থিত ছিলেন মোঃ আলতাফ হোসেন, মোঃ নজরুল ইসলাম, এম আনোয়ার, মোঃ আনিছুর রহমান, মোঃ আলমগীর হোসেন, মোঃ সাজু মিয়া, মোঃ তুহিন হোসেন, মোঃ রাশেদ, মোছাঃ আরজুমান আক্তার, মোছাঃ সাফিয়াসহ শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নবীন বরণ অনুষ্ঠানে অতিথিরা নতুন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং নিয়মিত পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও কর্মজীবনে সফলতার জন্য অধ্যবসায়, সময়ানুবর্তিতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে অতিথি ও শিক্ষকদের সঙ্গে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।