সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় যৌতুক নিরোধ আইনে দায়ের করা পৃথক দুটি মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ও সোমবার ভোরে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন— উপজেলার সেলবরষ ইউনিয়নের গাবী গ্রামের মিজান তালুকদার (৩৮) এবং সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের জারারকোনা গ্রামের জুবায়ের আহম্মেদ (৪০)।
পুলিশ জানায়, মিজান তালুকদারের বিরুদ্ধে চলতি বছর নেত্রকোনা আমলী আদালতে এবং জুবায়ের আহম্মেদের বিরুদ্ধে ২০২৩ সালে গাজীপুর চিফ মেট্রোপলিটন আমলী আদালতে যৌতুক নিরোধ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই তাঁরা পলাতক ছিলেন।
ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ও জহিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যা ছয়টার দিকে জারারকোনা গ্রামের নিজ বসতঘর থেকে জুবায়েরকে এবং সোমবার ভোর সাড়ে চারটার দিকে গাবী গ্রামের নিজ বসতঘর থেকে মিজানকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
মোঃ আবুল কালাম ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ