• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে চকরিয়ার হোটেল-রেস্টুরেন্টে বিশেষ মনিটরিং

সারওয়ার কামাল / ৪০ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

চকরিয়া উপজেলা ও পৌরশহরের বিভিন্ন হোটেল, রেস্টুরেন্টে এবং বেকারিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন আইনানুযায়ী খাদ্যদ্রব্য মনিটরিং এবং পরিদর্শন করেছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আরিফুল ইসলাম, চকরিয়া পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর হায়দার আলীর নেতৃত্বে বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে খাদ্যদ্রব্য মনিটরিং এবং পরিদর্শন করেন।

এসময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয়ের দু’জন প্রতিনিধিও উপস্থিত ছিলেন।

অভিযানে নেতৃত্ব দেয়া উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আরিফুল ইসলাম বলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন ২০১৩” ও নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর প্রবিধানমালা ২০২৬” এবং বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট আইন ২০১৪” ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন আইনানুযায়ী বৃহস্পতিবার বিকালে চকরিয়া উপজেলা ও পৌরসভা এলাকায় বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট, রেস্তোরাঁ এবং বেকারিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উৎপাদিত খাদ্যদ্রব্য মনিটরিং মাধ্যমে পরিদর্শন করা হয়েছে।

এসময় চকরিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কস্থ হারবাংয়ের ইনানী ফুড এন্ড রিসোর্ট,

ইনানী ফুড এন্ড সুইট ও চকরিয়া পৌর শহরের কাশ্মীরী ডাইন রেস্টুরেন্ট এবং ধানসিঁড়ি রেস্টুরেন্টের বিভিন্ন খাবার ও খাদ্য সামগ্রী কার্যক্রম মনিটরিং করা হয়।

তিনি আরো জানান, মনিটরিংয়ে বিভিন্ন অসঙ্গতি এবং মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক যে সব উপাদান পাওয়া গেছে তা তাৎক্ষণিক ভাবে ধ্বংস করা হয় এবং উক্ত প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করার পাশাপাশি সংশ্লিষ্ট আইন মেনে হোটেল, রেস্টুরেন্ট পরিচালনা করার জন্য যথাযথ নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা