• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

নিরাপদ খাদ্য নিশ্চিতে মাঠে প্রশাসন, মৌলভীবাজারে যৌথ অভিযান

তিমির বনিক / ৩০ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

মৌলভীবাজার সদর উপজেলার পশ্চিম বাজার এলাকায় নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি সমন্বিতভাবে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়ম ও গুড়ে ক্ষতিকারক রাসায়নিক ব্যবহারের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার পাঁচশ টাকা জরিমানা করা হয়েছে।

​রোববার (১৫ নভেম্বর) দিনব্যাপী এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

​মোবাইল ল্যাবে পরীক্ষা: বাজারের বিভিন্ন খাদ্যস্থাপনা, রেস্তোরাঁ ও মিষ্টির দোকানে মনিটরিংয়ের পাশাপাশি পণ্যের নমুনা সংগ্রহ করা হয়। পরে ভ্রাম্যমাণ গবেষণাগারে (মোবাইল ল্যাবরেটরি) তাৎক্ষণিকভাবে সেই নমুনাগুলো পরীক্ষা করা হয়।

​ক্ষতিকর ‘হাইড্রোজ’ শনাক্ত: পরীক্ষায় গুড়ে মানবদেহের জন্য ক্ষতিকারক ‘হাইড্রোজ’ রাসায়নিকের উপস্থিতি শনাক্ত হওয়ায় তিনটি প্রতিষ্ঠানকে মোট ১০,৫০০ টাকা জরিমানা করা হয়।

​ভোক্তা অধিকার আইন লঙ্ঘন: এ ছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ‘ইমন পোল্ট্রি’ নামের একটি প্রতিষ্ঠানকে ৩,০০০ টাকা জরিমানা করা হয়।

​অভিযানে নেতৃত্ব দেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. শাকিব হোসাইন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল আমিন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত থেকে সহযোগিতা করেন।

​অভিযানের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করে তুলতে ভ্রাম্যমাণ গবেষণাগারটি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। এ সময় শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য বিষয়ক বিভিন্ন সচেতনতামূলক ভিডিওচিত্র (টিভিসি) প্রদর্শন করা হয় এবং ল্যাবে খাদ্য পরীক্ষার কাজে ব্যবহৃত বিভিন্ন আধুনিক সামগ্রী ও এর কার্যপ্রণালীর সাথে তাদের পরিচয় করানো হয়।

​সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে ও সাধারণ মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে ভেজালবিরোধী এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা