• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

মাধাইয়ায় শিশু খাদ্য বিক্রিতে অনিয়ম, ভোক্তা অধিকার আইনে জরিমানা

‎এ কে এম আজাদ  / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

জনস্বার্থ ও ভোক্তা অধিকার সংরক্ষণে কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) নকল মোড়ক ব্যবহার করে পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রির অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

‎অভিযান চলাকালে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর প্রযোজ্য ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

‎সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, শিশুদের খাদ্য নিয়ে অনিয়ম, ভেজাল বা প্রতারণা অত্যন্ত গুরুতর অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড শিশুদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলতে পারে এবং সাধারণ ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল। তাই জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

‎এ সময় ব্যবসায়ীদের আইন মেনে নিরাপদ, মানসম্মত ও মেয়াদসম্পন্ন পণ্য বিক্রির আহ্বান জানানো হয়। পাশাপাশি ভোক্তাদেরও পণ্য কেনার আগে মোড়কের সত্যতা, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং পণ্যের মান যাচাই করে কেনাকাটা করার পরামর্শ দেওয়া হয়।

‎জনস্বার্থ রক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার প্রতিষ্ঠায় চান্দিনায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা