• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
Headline
ইবিতে বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরামের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি ঝিনাইগাতীতে ২ কিলোমিটার কাঁচা রাস্তা, দুর্ভোগে ৫ গ্রামের হাজারো মানুষ বড়পুকুরিয়া কয়লা খনিতে উচ্চ আদালতের রায় মেনে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন বগুড়ায় আইনজীবীদের ফুলেল শুভেচ্ছা মৎস্য খাবার উৎপাদন কারখানায় সিলগালা ছয় পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, গুজব-অপপ্রচার রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিরোধ নয়, সমঝোতায় সমাধান—ভূরঘাটা-মজিদবাড়ীতে ফিরল স্বস্তি ফুলেল শুভেচ্ছা ও কেক কাটায় বীর মুক্তিযোদ্ধা কামালের জন্মদিন উদযাপন সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানির তারিখ নির্ধারণ পটুয়াখালীতে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্কুলের পিয়নকে পুলিশে দিল গ্রামবাসি

মৎস্য খাবার উৎপাদন কারখানায় সিলগালা

গাজী তরিকুল / ৭ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

বটিয়াঘাটায় বিভিন্ন কোম্পানির নামে ও বেনামে মাছের খাবার তৈরি করার অভিযোগে আলফা প্লাস এগ্রো লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিকাল ৫ টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট থান্দার কামরুজ্জামান এ আদালত পরিচালনা করেন। অভিযানকালে আদালতের সামনে প্রতিষ্ঠানটিতে বিভিন্ন কোম্পানির নামে ও বেনামে তৈরি করা ২৯১ বস্তা মাছের খাবার পাওয়া যায়, যার বাজারমূল্য প্রায় ৪ লাখ ৭১ হাজার ৫০০ টাকা।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাছের খাবার তৈরির স্থান থেকে ছড়ানো- ছিটানো উৎপাদিত খাবার থেকে দুর্গন্ধে স্থানীয় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। এছাড়া অনুমোদন ও বৈধতা সংক্রান্ত বিষয়েও অনিয়মের অভিযোগ দেখতে পায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুজ্জামান এ সময় তাৎক্ষণিকভাবে উক্ত প্রতিষ্ঠানকে দেড় লক্ষ টাকা জরিমানা প্রদান করে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেন।জানা যায়, মালিক আমিরুজ্জামানের কাছ থেকে ইমরান নামে এক ব্যবসায়ী তিন বছরের জন্য জায়গাটি ভাড়া নিয়ে মাছের খাবার তৈরির কার্যক্রম চালিয়ে যাচ্ছিলো।অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. তরিকুল ইসলাম এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সেলিম সুলতান সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।স্থানীয়দের অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাছের খাবার তৈরির কারণে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষণ ছড়িয়ে পড়েছিল। এতে আশপাশের বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রায় চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা