• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

ফুলেল শুভেচ্ছা ও কেক কাটায় বীর মুক্তিযোদ্ধা কামালের জন্মদিন উদযাপন

আজহার হোসেন / ১১৬ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে ৭১-এর স্বাধীনতা সংগ্রামী, সাবেক আইন প্রণেতা ও যুদ্ধকালীন মুজিব বাহিনীর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মফিজুল ইসলাম খান কামালের ৮৫তম জন্মদিন উদযাপন করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বাদ মাগরিব নিজ বাসভবনে কেক কাটার মধ্য দিয়ে জন্মদিনের আয়োজন শুরু হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক অধ্যাপক উর্মিলা রায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান।

আলোচক হিসেবে বক্তব্য দেন সাবেক অধ্যাপক ফজলুল হক, সাবেক অধ্যক্ষ অধ্যাপক ইন্তাজ উদ্দিন, সাবেক অধ্যাপক আবুল ইসলাম সিকদার, সিনিয়র অ্যাডভোকেট মো. মোকসেদুর রহমান এবং সিনিয়র অ্যাডভোকেট আ. ত. ম. জহির আলম খান লোদী।বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকি, এডভোকেট দীপক কুমার ঘোষ, মোঃ মজিবুর রহমান মাস্টার,বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন সহ আরো অনেকে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ আমিনুর রহমান অঞ্জন ও মোহাম্মদ নজরুল ইসলাম।

বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খান কামাল মুক্তিযুদ্ধের সময় বিএলএফ (মুজিব বাহিনী)-এর কমান্ডার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ১৯৭৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। পাশাপাশি তিনি মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রতিষ্ঠাতা এবং বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী প্রবীণ রাজনীতিবিদ।

আলোচনা শেষে তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। একই সঙ্গে দেশ ও জনগণের কল্যাণ কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন সিনিয়র অ্যাডভোকেট মো. মোকসেদুর রহমান, সাবেক জিপি, জেলা আইনজীবী সমিতি, মানিকগঞ্জ।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মফিজুল ইসলাম খান কামাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা