পটুয়াখালীতে চতুর্থ শ্রেনীর এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্কুলের পিয়নকে পুলিশে দিল গ্রামবাসি। আজ রবিবার দুপুরে সদর উপজোর আউলিয়াপুর ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্কুলের পিয়ন পান্নু খান (৪০) পলানোর চেষ্টাকালে গ্রামবাসি আটক করে তাকে পুলিশের কাছে সোপর্দ করেছে।
পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করে জানান, এ বিষয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে পান্নু খানকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
তিনি জানান, দুপুরে সাড়ে ১১ টার দিকে পান্নু খান ওই শিক্ষার্থীকে ফুসলিয়ে তিনতলা বিশিষ্ট স্কুলের ছাদে নিয়ে যায় এবং তাকে ধর্ষণ চেষ্টা করলে তার ডাকচিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে শিক্ষার্থীকে উদ্ধার করেন।
শিশুটির চাচা সাইদুল ইসলাম জানান, অঅমরা ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার পর পান্নু পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির ছুটিতে থাকায় দ্বায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষ মোসা ফাতেমা বেগম বলেন, শিশুটির ডাক চিৎকার শুনে অঅমরা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করি এবং অভিযুক্ত পান্নু খান পালিয়ে যায়্। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। বিষয়টি খুবই দুঃখ জনক। এ ঘটনার বিচার হওয়া উচিত।
এ ব্যাপারে পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ করিম জানান, বিষয়টি লজ্জাস্কর। ভোঁজ নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় দাপ্তরি ব্যবস্থা নেয়া হচ্ছে।