• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
Headline
শিবগঞ্জ বেতগাড়ী মীর শাহে আলম কারিগরি স্কুল অ্যান্ড বিএম মহাবিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠিত ধর্মপাশায় যৌতুক মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার নামুজা ফাজিল মাদ্রাসায় নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত যবিপ্রবিতে ভিত্তিপ্রস্তর স্থাপন দিবস উপলক্ষে ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত প্যাকেটে ফুটো, দুধে জমাটভাব; পান করে হাসপাতালে ১৭ শিক্ষার্থী ভূঞাপুরে ১৫ লাখ টাকা লেনদেনকে কেন্দ্র করে আপন ভাই-বোনের বিরোধ, বড় ভাইয়ের সংবাদ সম্মেলন কুয়াকাটার পর এবার পুরো পটুয়াখালী ঘিরে পর্যটনের মহাপরিকল্পনা শ্রদ্ধা ও ভালোবাসায় বিশ্ব শিক্ষক দিবসে প্রিয় শিক্ষককে স্মরণ ঘাটাইলে শারদীয় দুর্গোৎসব: নিরাপত্তা ও শৃঙ্খলায় বিশেষ নজর সাংবাদিকদের নিরাপত্তায় দ্রুত ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়নের দাবি

ছাতারপাইয়ায় ইটভাটার তাণ্ডবে কৃষি ও জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে: প্রতিবাদ করায় যুবদল নেতা হানিফকে নানাধরণের হুমকির অভিযোগ

Reporter Name / ৩১ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

মোহাম্মদ উল্লাহ, প্রতিনিধি,(সেনবাগ):
ইটভাটার অনিয়ন্ত্রিত ধূলাবালি ও বিষাক্ত ধোঁয়ায় নোয়াখালীর সেনবাগের ছাতারপাইয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জনস্বাস্থ্য, উর্বর কৃষিজমি ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ার পাশাপাশি এলাকায় দেখা দিয়েছে তীব্র খাবার পানির সংকট। এদিকে ইটভাটার এসব অনিয়ম ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রকাশ্যে সোচ্চার হওয়ায় ছাতারপাইয়া ইউনিয়ন যুবদলের নেতা আল-আমিন ইসলাম হানিফকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি-ধমকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।
​জনস্বাস্থ্য ও কৃষিতে বিপর্যয়
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, ইটভাটা থেকে অনবরত নির্গত বিষাক্ত ধোঁয়া ও ধূলাবালির কারণে পুরো এলাকায় হাঁপানি, অ্যালার্জি, দীর্ঘমেয়াদি শ্বাসকষ্ট ও ফুসফুসের জটিল ব্যাধি বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এতে সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে শিশু ও বয়োবৃদ্ধরা।
​একদিকে ইটভাটার আগ্রাসনে দিন দিন হারিয়ে যাচ্ছে উর্বর কৃষিজমি, অন্যদিকে বর্জ্য ও তীব্র উত্তাপের কারণে আশপাশের জমিতে স্বাভাবিক কৃষিকাজ ব্যাহত হচ্ছে। শুধু তা-ই নয়, একটি ইটভাটার সামনে থাকা সর্বসাধারণের একমাত্র নলকূপটি বন্ধ করে দেওয়ায় স্থানীয় শত শত পরিবার সুপেয় পানির তীব্র সংকটে পড়েছে।
​ফলজ গাছের মড়ক ও পরিবেশ বিনাশ
পরিবেশের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হওয়ায় আশপাশের বসতবাড়ির ফলজ বৃক্ষরাজিতে মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়েছে। একসময় যেসব গাছে প্রচুর আম, কাঁঠাল ও ডাব ফলত, সেগুলোতে এখন আর আগের মতো ফলন হচ্ছে না। বিষাক্ত ধোঁয়া ও উত্তাপে অনেক গাছ ধীরে ধীরে নিস্তেজ হয়ে শুকিয়ে মরে যাচ্ছে। স্থানীয় সচেতন মহলের মতে, উন্নয়ন অবশ্যই কাম্য, তবে মানুষের জীবন, স্বাস্থ্য ও পরিবেশ ধ্বংস করে এমন উন্নয়ন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
​অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় হুমকি
ইটভাটার মালিকপক্ষ ও প্রভাবশালী চক্রের এসব অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখেন ছাতারপাইয়া ইউনিয়ন যুবদলের নেতা আল-আমিন ইসলাম হানিফ। জনস্বার্থ রক্ষা ও পরিবেশ বাঁচানোর দাবিতে সোচ্চার হওয়ার পর থেকেই তাকে বিভিন্ন মাধ্যমে ভয়ভীতি ও হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
​তবে ভুক্তভোগী ও স্থানীয় সচেতন মহল স্পষ্ট জানিয়েছেন, ভয়ভীতি বা রক্তচক্ষু দেখিয়ে সত্যের কণ্ঠরোধ করা যাবে না। জনস্বার্থ রক্ষা, কৃষিজমি উদ্ধার এবং বন্ধ নলকূপ চালুর দাবিতে তারা নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন।
​প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
এলাকার সর্বস্তরের মানুষ অবিলম্বে নিয়মবহির্ভূত ইটভাটার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া, বন্ধ নলকূপটি সচল করা এবং প্রতিবাদকারী নেতাকর্মীসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা