• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
Headline
ভূঞাপুরে ১৫ লাখ টাকা লেনদেনকে কেন্দ্র করে আপন ভাই-বোনের বিরোধ, বড় ভাইয়ের সংবাদ সম্মেলন কুয়াকাটার পর এবার পুরো পটুয়াখালী ঘিরে পর্যটনের মহাপরিকল্পনা শ্রদ্ধা ও ভালোবাসায় বিশ্ব শিক্ষক দিবসে প্রিয় শিক্ষককে স্মরণ ঘাটাইলে শারদীয় দুর্গোৎসব: নিরাপত্তা ও শৃঙ্খলায় বিশেষ নজর সাংবাদিকদের নিরাপত্তায় দ্রুত ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়নের দাবি নবীনদের বরণে বেতগাড়ী একরামিয়া মাদ্রাসায় প্রাণবন্ত আয়োজন ‘শিক্ষকদের পাশে দাঁড়ানো’—ডিমলায় বিশ্ব শিক্ষক দিবসে নানা কর্মসূচি শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা অপরিসীম: মানিকগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস দাসপাড়া হরি মন্দিরের সংস্কার উদ্বোধনে মেয়র প্রার্থী শরিফুল ইসলাম খোকন শিশিরভেজা ভোরে প্রকৃতির রূপবদল, আসছে কি শীত?

তাহিরপুরের এক ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে মোটা অংকের চাদা দাবি ছাএলীগ ক্যাডারের

Reporter Name / ১০২ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের জাঙ্গালহাটি পয়েন্টে প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মারধরের ঘটনা ঘটিয়েছে ছাএলীগের ক্যাডার আল আমীন।
শুক্রবার বিকেল ৫ টায় জাঙ্গালহাটি পয়েন্টে আল আমীনের নেতৃত্ব ৭/৮ জনের একটি ক্যাডার বাহিনী একই ইউনিয়নের মোদেরগাও গ্রামের মাসুদ মিয়ার ছেলে ব্যবসায়ী মাফুজ আহমেদ সামীকে জাঙ্গালহাটি পয়েন্টে রাজ্জাক মিয়ার চায়ের দোকানে ডেকে নিয়ে মোটা অংকের চাদা দাবি করেন। ব্যবসায়ী চাদা দিতে অস্বীকার করলে ক্যাডার বাহিনী ঐ ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে বেধড়ক মারধোর করে গুরুতর আহত করে। তার চিৎকার শুনে স্হানীয় লোকজন ঘটনাস্হলে এসে তাকে আহত অবস্হায় উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়।

স্হানীয় সূএে জানা যায় ছাএলীগের ক্যাডার আল আমীন গত এক সপ্তাহ আগে ঐ ব্যবসায়ীর নিকট মোটা অংকের চাদা দাবি করে আসছিল। এ রিপোর্ট লিখা পর্যন্ত আহত ব্যবসায়ীর পক্ষ থেকে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
এ ব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পুলিশ ঘটনাস্হলে পাঠানো হয়েছে সত্যতা প্রমাণিত হলে ওদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্হা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা