• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
Headline
ভূঞাপুরে ১৫ লাখ টাকা লেনদেনকে কেন্দ্র করে আপন ভাই-বোনের বিরোধ, বড় ভাইয়ের সংবাদ সম্মেলন কুয়াকাটার পর এবার পুরো পটুয়াখালী ঘিরে পর্যটনের মহাপরিকল্পনা শ্রদ্ধা ও ভালোবাসায় বিশ্ব শিক্ষক দিবসে প্রিয় শিক্ষককে স্মরণ ঘাটাইলে শারদীয় দুর্গোৎসব: নিরাপত্তা ও শৃঙ্খলায় বিশেষ নজর সাংবাদিকদের নিরাপত্তায় দ্রুত ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়নের দাবি নবীনদের বরণে বেতগাড়ী একরামিয়া মাদ্রাসায় প্রাণবন্ত আয়োজন ‘শিক্ষকদের পাশে দাঁড়ানো’—ডিমলায় বিশ্ব শিক্ষক দিবসে নানা কর্মসূচি শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা অপরিসীম: মানিকগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস দাসপাড়া হরি মন্দিরের সংস্কার উদ্বোধনে মেয়র প্রার্থী শরিফুল ইসলাম খোকন শিশিরভেজা ভোরে প্রকৃতির রূপবদল, আসছে কি শীত?

জুলাই গণঅভ্যুত্থান দিবসে নাচোল ২নং ফতেপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলমের মোটরসাইকেল শোভাযাত্রা

Reporter Name / ৩৬ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

 

মেহেদী হাসান , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলমের উদ্যোগে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রায় ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫ শত মোটরসাইকেল আরোহী ও সমর্থক অংশ নেন।ফতেপুর ইউনিয়নজুড়ে সমর্থকদের অংশগ্রহণ, শহীদদের প্রতি শ্রদ্ধা ও উন্নয়নের অঙ্গীকার।শুক্রবার বিকেলে ফতেপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার খোলসী,মল্লিকপুর,ফতেপুর, সানপুর,পাহাড়পুর, ফুলবাড়ি,মারকৈল, আহুরা, সিংরোইল, মাধবপুর, টাকাহারা, সালালপুর, মির্জাপুর,বিরেনবাজার, গজালবাড়ী,মিরকাডাঙ্গ,বেলডাঙ্গা, চানপাড়া বাজার প্রদক্ষিণ করে আবারো খোলসী বাজারের মিলিত হয় প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি। এ সময় অংশগ্রহণকারীরা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে শ্রদ্ধা জানান এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন। শোভাযাত্রাটি পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে এবং উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নাচোল ২ নং ফতেপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে আমরা একটি বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ সমাজ গঠনে কাজ করতে চাই। জনগণের সেবা ও এলাকার উন্নয়নই হবে আমাদের প্রধান লক্ষ্য।”
আয়োজকদের দাবি, দিবসটির গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনই ছিল এ কর্মসূচির মূল উদ্দেশ্য। শান্তিপূর্ণ পরিবেশে শোভাযাত্রাটি শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা