• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
Headline
সারের ভর্তুকির টাকায় বছরে দুই পদ্মা সেতু নির্মাণ সম্ভব: আব্দুল মতিন চলো যাই যুদ্ধে,, মাদকের বিরুদ্ধে” রামগঞ্জে র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত চট্টগ্রামের সিভিল সার্জন মোঃ জাহাঙ্গীর আলমকে ওএসডি করা হয়েছে মহিপুরে কারিতাসের আয়োজনে ভার্মিকম্পোস্ট নিয়ে মতবিনিময় ডিবির সাঁড়াশি অভিযানে সিলেটে দুই হোটেল সিলগালা, গ্রেপ্তার ১০ মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শিক্ষকের চেয়ার বসে রাজনৈতিক দলের নেতৃত্ব কাম্য নয়; একজন আদর্শ শিক্ষক পারেন আদর্শ স্কুল গড়তে হাতিয়ার চরকিংয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অবৈধ পার্কিং বিরোধী অভিযান; ৭টি সিএনজি জব্দ ও কারাদণ্ড ১ বাংলাদেশ-নেপালের সাংস্কৃতিক যোগাযোগ বাড়াতে রাষ্ট্রদূতের নতুন প্রস্তাব

জয়পুরহাটের আক্কেলপুরে রেলওয়ে দোকান ঘরের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন, ভাড়া না দেওয়ার হুঁশিয়ার 

Reporter Name / ২৯ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতা:

 

জয়পুরহাটের আক্কেলপুরে রেলওয়ের দোকান ঘরের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার (৩০জুন) তিলকপুর রেল স্টেশন এলাকার দোকান মালিক ও ব্যবসায়ীরা মানববন্ধন ও সমাবেশ করেছেন। রেলওয়ের বিভিন্ন দপ্তরে ভাড়া কমামোন লিখিত আবেদন করার পরেও সমাধান না পাওয়ায় মানববন্ধন থেকে রেলওয়েকে দোকান ভাড়া না দেওয়ার এবং বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুসিয়ারি দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার বেলা ১১টায় তিলকপুর বণিক সমিতির ব্যানারে তিলকপুর রেলওয়ে স্টেশন চত্বরে মানববন্ধন করা হয়। বক্তারা বলেন, রেলওয়ে দোকান ঘরের ভাড়া ২০২৫-২৬ অর্থবছরে প্রতি বর্গফুট ১৫ টাকা নির্ধারণ করা ছিল। কিন্তু গত বছরে ৮ জুলাই এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিলকপুর রেলওয়ে স্টেশনের দোকান ঘর ভাড়া প্রতি বর্গফুট ৮০ টাকার নির্ধারণ করা হয়। এর পরিপ্রেক্ষিতে রেলওয়ে বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করার পরেও ভাড়া কমানো হয়নি। এতে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলে দাবি করছেন তাঁরা। এ বিষয়ে তাঁরা সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। একই সাথে ভাড়া কমানো না হলে, দোকানভাড়া না দেওয়া এবং বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন, তিলকপুর বণিক সমিতির সভাপতি আবু খায়ের মো. সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রুস্তম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক, সাবেক চেয়ারম্যান ও সমিতির সদস্য আজাহার আলী দুলু, সমিতির সদস্য ও বিএনপি নেতা মামুনুর রশিদ, জামায়েত নেতা ও সমিতির সদস্য নজরুল ইসলাম।

 

তিলকপুর বণিক সমিতির সভাপতি আবু খায়ের মো. সাখাওয়াত হোসেন বলেন, উপজেলা পর্যায়েও রেলের দোকান ঘরের ভাড়া এত বৃদ্ধি করা হয়নি। কিন্তু আমাদের ইউনিয়ন পর্যায়ে একবারে ৬৫ টাকা বৃদ্ধি করা হয়েছে।এ বিষয়ে আমরা সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছিলাম। কোন প্রতিকার না পেয়ে আজ মানববন্ধন করেছি।আমাদের ভাড়া কমানো না হলে,আমরা ভাড়া দেব না।প্রয়োজনে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবো। কারণ ভাড়া বৃদ্ধির কারণে আমরা ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হব।

 

খোঁজ নিয়ে জানা গেছে, তিলকপুর রেলস্টেশন এলাকায় রেলওয়ের জায়গায় প্রায় তিন শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও দোকান ঘর রয়েছে।

 

ময়নুল ইসলাম নামের ব্যবসায়ী বলেন, আমরা দোকান ঘর ভাড়া নিয়ে ব্যবসা করছি। রেল থেকে ভাড়া বৃদ্ধি হলে দোকান মালিকরা আমাদের ভাড়া বাড়িয়ে দেবেন। দোকান ভাড়া বাড়িয়ে দিলে ব্যবসা বাণিজ্য করে সংসার চালানো অনেক কষ্টসাধ্য হয়ে পড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা