• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
Headline
গঙ্গাচড়ায় অবৈধ বালু উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কে হত্যার চেষ্টা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে আসাদ সবুজের পাশে সাংবাদিকরা ন্যায্য অধিকার ও বৈষম্যহীন মর্যাদার দাবিতে মানিকগঞ্জে মাদ্রাসা শিক্ষকরা পটুয়াখালীতে ১২ বছরের শিশুকে অপহরণ, ৮ ঘণ্টায় উদ্ধার অপারেশনের জন্য ছুটতে হচ্ছে জেলা সদরে, ভোগান্তিতে লক্ষ্মীপুরের রোগীরা যবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, কানের পর্দা ক্ষতিগ্রস্তের দাবি ‘শিক্ষা শিল্পের ঐকতান’: ইবিতে কর্মসংস্থান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা প্রেসক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা ও আটা বিতরণ অদম্য মেধাবী নিরবের চোখে বুয়েট, পথে বড় বাধা আর্থিক সংকট চৌহালীতে বেতিল হাট ও বাজার বনিক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে

কিশোর গ্যাংয়ের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: / ৫৪ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর আদালতপাড়ায় একটি পরিবারে কিশোর গ্যাংয়ের বর্বর হামলার প্রতিবাদ এবং জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষার্থীরা।

​১৭ আগস্ট সোমবার দুপুর ১২টায় নবীনগর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরবর্তীতে উপজেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

​মানববন্ধনে বক্তারা বলেন, কিশোর গ্যাংয়ের ক্রমবর্ধমান দৌরাত্ম্যের কারণে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে।

অবিলম্বে মূল হোতাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। অন্যথায় আরও কঠোর ও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

​বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

​উল্লেখ্য, গত ১৪ আগস্ট ২০২৬ তারিখ শুক্রবার দুপুরে নবীনগর পৌর সদরের আদালতপাড়ায় হেলাল মিয়ার ছেলে নাবিলের এক বন্ধুর সঙ্গে ঝগড়ার জেরে একটি বেপরোয়া কিশোর গ্যাং হেলাল মিয়ার বাড়িতে সশস্ত্র হামলা চালায়।

হামলাকারীরা জান্নাতুল মাওয়া (রানা), বিশাল মিয়া, নাবিল মিয়া ও তার চাচা জালালকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পাশাপাশি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। হামলায় গুরুতর আহত বিশাল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট নাম উল্লেখ করে ঘটনার দিনই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা