• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

পঞ্চগড়ে স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

ময়নুল ইসলাম  / ১১৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

পঞ্চগড় সদর উপজেলার শালমারা ভিতরগড় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ এবং পরবর্তীতে বিষপানে তার মৃত্যুর ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল দশটায় শালমারা ভিতরগড় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর সঙ্গে এমন ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে নিহত শিক্ষার্থীর পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন শালমারা ভিতরগড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান, মৌলভি শিক্ষক আব্দুল সাত্তার, ১নং অমরখানা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু মায়েদ সরকার মুকুট এবং চেয়ারম্যান নুরুজ্জামান নুরুসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।

প্রধান শিক্ষক আখতারুজ্জামান বলেন, “আমাদের একজন শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত কষ্টদায়ক। ঘটনার সুষ্ঠু তদন্ত করে যারা জড়িত, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

মৌলভি শিক্ষক আব্দুল সাত্তার বলেন, “অপরাধী যে-ই হোক, তার পরিচয় বিবেচনা না করে আইনের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। শিক্ষার্থী ও নারীদের নিরাপত্তায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

১নং অমরখানা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু মায়েদ সরকার মুকুট বলেন, “ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের বিচারের মুখোমুখি করতে হবে। আমরা ন্যায়বিচার চাই।”

চেয়ারম্যান নুরুজ্জামান নুরু বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সমাজের সবার দায়িত্ব। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত কিশোরী শালমারা ভিতরগড় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। গত ১০ সেপ্টেম্বর রাতে তাকে কৌশলে অপহরণ করে একটি বাড়িতে নিয়ে যাওয়ার পর ধর্ষণের অভিযোগ ওঠে। পরে আসামিদের হুমকি ও মানসিক চাপে ওই শিক্ষার্থী বিষপান করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

গুরুতর অসুস্থ অবস্থায় তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ সেপ্টেম্বর রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় সোহেল (২৫) ও রফিকুল ইসলাম ওরফে বাঘা মন্টু (২৩) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় এলাকার ঝেচুপাড়া গ্রামের বাসিন্দা।

মানববন্ধন শেষে বক্তারা ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি শিক্ষার্থী ও নারীদের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা