• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
Headline
গঙ্গাচড়ায় অবৈধ বালু উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কে হত্যার চেষ্টা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে আসাদ সবুজের পাশে সাংবাদিকরা ন্যায্য অধিকার ও বৈষম্যহীন মর্যাদার দাবিতে মানিকগঞ্জে মাদ্রাসা শিক্ষকরা পটুয়াখালীতে ১২ বছরের শিশুকে অপহরণ, ৮ ঘণ্টায় উদ্ধার অপারেশনের জন্য ছুটতে হচ্ছে জেলা সদরে, ভোগান্তিতে লক্ষ্মীপুরের রোগীরা যবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, কানের পর্দা ক্ষতিগ্রস্তের দাবি ‘শিক্ষা শিল্পের ঐকতান’: ইবিতে কর্মসংস্থান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা প্রেসক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা ও আটা বিতরণ অদম্য মেধাবী নিরবের চোখে বুয়েট, পথে বড় বাধা আর্থিক সংকট চৌহালীতে বেতিল হাট ও বাজার বনিক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে

মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

মোঃএমরুল ইসলাম ষ্টাফ রিপোর্টার,নরসিংদী; / ৩৬ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিক মাস্টারের বিরুদ্ধে সম্প্রতি উত্থাপিত বিভিন্ন অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে খিদিরপুর বাজারে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকাবাসীর অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয়ভাবে ‘সুরুজ ডাক্তার’ নামে পরিচিত জালাল উদ্দিন ভূঁঞা সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আশিকুর রহমান মানিক মাস্টারের বিরুদ্ধে বসতবাড়িতে হামলা, ভাঙচুর, মালামাল লুটপাট, গাছপালা কেটে জমি দখলের চেষ্টা এবং প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন অভিযোগ করেছেন। তবে এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী।

বক্তারা দাবি করেন, উল্লেখিত ঘটনাগুলোর সঙ্গে আশিকুর রহমান মানিক মাস্টারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। রাস্তা নির্মাণকে কেন্দ্র করে স্থানীয়ভাবে সৃষ্ট বিরোধের জের ধরে তার বিরুদ্ধে এসব অভিযোগ উত্থাপন করা হয়েছে বলেও তারা দাবি করেন।

তাদের আরও দাবি, বিভিন্ন অভিযোগ সামনে এনে মানিক মাস্টারের সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। তাই কোনো পক্ষের বক্তব্যের ওপর নির্ভর না করে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা প্রয়োজন।

মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগগুলোর সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করেন। একই সঙ্গে তদন্তের আগে কাউকে হয়রানি না করে প্রকৃত ঘটনা যাচাই-বাছাই শেষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা