• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
Headline
গঙ্গাচড়ায় অবৈধ বালু উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কে হত্যার চেষ্টা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে আসাদ সবুজের পাশে সাংবাদিকরা ন্যায্য অধিকার ও বৈষম্যহীন মর্যাদার দাবিতে মানিকগঞ্জে মাদ্রাসা শিক্ষকরা পটুয়াখালীতে ১২ বছরের শিশুকে অপহরণ, ৮ ঘণ্টায় উদ্ধার অপারেশনের জন্য ছুটতে হচ্ছে জেলা সদরে, ভোগান্তিতে লক্ষ্মীপুরের রোগীরা যবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, কানের পর্দা ক্ষতিগ্রস্তের দাবি ‘শিক্ষা শিল্পের ঐকতান’: ইবিতে কর্মসংস্থান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা প্রেসক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা ও আটা বিতরণ অদম্য মেধাবী নিরবের চোখে বুয়েট, পথে বড় বাধা আর্থিক সংকট চৌহালীতে বেতিল হাট ও বাজার বনিক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে

চৌহালীতে বেতিল হাট ও বাজার বনিক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে

সোহেল রানা সিরাজগঞ্জ প্রতিনিধি; / ৭ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

সিরাজগঞ্জের এনায়েতপুরের বেতিল হাট-বাজার বণিক সমিতির নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে মফিজ উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক পদে রুবেল আহম্মেদ ও সহসভাপতি পদে ইউসুফ আলী বাবু নির্বাচিত হয়েছেন।

শনিবার সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গননাশেষে সন্ধ্যার দিকে ফলাফল ঘোষনা করেন চৌহালী উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম। এসময় সমিতির অন্তর্বতীকালীন কমিটির সাবেক সভাপতি হাজী আব্দুল কুদ্দুস সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তার মধ্যে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে মোট ৪৫৬ ভোটারের মধ্যে ৪০৪ ভোট কাস্ট হয়। বাতিল হয় এক ভোট।

সভাপতি পদে মফিজ উদ্দিন সরকার ২৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিয়াউর রহমান শিকদার পান ১৭১ ভোট। সাধারণ সম্পাদক পদে রুবেল আহম্মেদ ৩৩৬ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিয়াউর রহমান ( সাগর) ৫৯ ভোট। এ ছাড়া সহ-সভাপতি পদে ইউসুফ আলী বাবু ২৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মন্নাফ শিকদার ১৬১ ভোট।

এদিকে সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন রুমান মন্ডল, নুর আলম মোল্লা, বেলাল হোসেন, জহুরুল ইসলাম মির্জা, ময়েন উদ্দিন বেপারি ও নাসির উদ্দীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা