• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

পরশুরামে ভোটকেন্দ্র নিয়ে বিরোধ, ইউএনওর কাছে গ্রামবাসীর আবেদন

সবীর আহমেদ ভূঁইয়া ফোরকান / ৬৫ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

ফেনীর পরশুরাম উপজেলার ৩ নং চিথলীয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ভোটকেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে এবং পূর্বের ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অতনু বড়ুয়ার কাছে স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) দেওয়া ওই স্মারকলিপিতে ৫ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ ও ভোটারবৃন্দের পক্ষে স্বাক্ষর করেন মোঃ জসিম উদ্দিন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটি পাকিস্তান আমল থেকেই পশ্চিমে ৬ নং ওয়ার্ড এবং পূর্বে ৪ নং চিথলীয়া ওয়ার্ডের অবিভক্ত ভোটকেন্দ্র ছিল। মধ্যম ধনিকুন্ডা প্রাথমিক বিদ্যালয় থেকে চিথলীয়া ভোটকেন্দ্রের দূরত্ব মাত্র ০.৭৫ কিলোমিটার এবং ধনিকুন্ডা ভোটকেন্দ্রের দূরত্ব ০.৫ কিলোমিটার। জাতীয় নির্বাচনে এ অংশের বেশিরভাগ ভোটার ধনিকুন্ডা কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন।

এতে আরও বলা হয়, দীর্ঘ বছর ধরে এলাকার ভোটারগণ অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করে আসছেন। কেন্দ্রটি ভৌগোলিক অবস্থানগত দিক থেকে কেন্দ্রস্থলে অবস্থিত এবং সব ভোটারের জন্য যাতায়াত অত্যন্ত সু-শৃঙ্খল ও সহজ। এই কেন্দ্রের পরিবেশের মান খুবই উন্নত এবং নদী ভাঙন এলাকাও নয়। এলাকার মানুষ অত্যন্ত ভদ্র, মার্জিত ও শিক্ষিত বিধায় ভোটকেন্দ্রের পরিবেশে অতীতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত অবস্থার সৃষ্টি হয়নি।

সু-পরিবেশের জন্য সুরক্ষিত বিধায় বিশেষ করে নারী ভোটারগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করিতে আনন্দের সাথে অংশগ্রহণ করিত। কিন্তু বর্তমানে নতুন নির্ধারিত ভোটকেন্দ্রে নারী ভোটারদের পক্ষে সেখানে গিয়ে ভোট দেওয়া প্রায় অসম্ভব ও অনিরাপদ হয়ে পড়বে বলে দাবি করা হয়। নতুন নির্ধারিত ভোটকেন্দ্রে পরিবেশ সন্তোষজনক নয় এবং ভোটকেন্দ্রের আশেপাশে প্রচুর বাড়িঘর থাকায় আইনশৃঙ্খলা অবনতি হওয়ার আশঙ্কা থেকে যায়। সরকারি নীতিমালা অনুসারে সেখানে ঐতিহ্যবাহী সু-পরিচিত ভোটকেন্দ্র (দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়) থেকে সরিয়ে নেওয়া হলো তা গ্রামবাসী অবগত নয়।ওয়ার্ডের সর্বস্তরের ভোটারদের দুর্ভোগের বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করে নতুন নির্ধারিত ভোটকেন্দ্র স্থানান্তর করার সিদ্ধান্ত বাতিলপূর্বক দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রটি পুনর্বহাল করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়।

স্মারকলিপিতে আরও বলা হয়, অন্যথায় আমরা ভোটকেন্দ্রটি পুনর্বহাল করার জন্য আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি। ওয়ার্ডবাসী ৫ (পাঁচ) কার্য দিবসের মধ্যে পূর্বের কেন্দ্রে পুনর্বহালের কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা হইবে। নতুবা নির্ধারিত সময়ের মধ্যে অগ্রগতি না হলে ৫ নং ওয়ার্ডবাসী পরবর্তীতে আইন সম্মত শান্তিপূর্ণ কর্মসূচি গ্রহণ করিতে বাধ্য হইবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা