• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
Headline
গঙ্গাচড়ায় অবৈধ বালু উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কে হত্যার চেষ্টা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে আসাদ সবুজের পাশে সাংবাদিকরা ন্যায্য অধিকার ও বৈষম্যহীন মর্যাদার দাবিতে মানিকগঞ্জে মাদ্রাসা শিক্ষকরা পটুয়াখালীতে ১২ বছরের শিশুকে অপহরণ, ৮ ঘণ্টায় উদ্ধার অপারেশনের জন্য ছুটতে হচ্ছে জেলা সদরে, ভোগান্তিতে লক্ষ্মীপুরের রোগীরা যবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, কানের পর্দা ক্ষতিগ্রস্তের দাবি ‘শিক্ষা শিল্পের ঐকতান’: ইবিতে কর্মসংস্থান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা প্রেসক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা ও আটা বিতরণ অদম্য মেধাবী নিরবের চোখে বুয়েট, পথে বড় বাধা আর্থিক সংকট চৌহালীতে বেতিল হাট ও বাজার বনিক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে

তুহিন হত্যা মামলার দ্রুত নিষ্পত্তি চাইলেন সাংবাদিকরা, গাজীপুরে মানববন্ধন

মোঃজামাল হোসেন খান / ৪৬ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার এক বছর পূর্তি উপলক্ষে গাজীপুরে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ, শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা তুহিন হত্যাকাণ্ডের দ্রুত বিচার, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের দাবি জানান।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টায় গাজীপুর চৌরাস্তার তুহিন চত্বরে বাসন মেট্রো থানা প্রেসক্লাবের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন, প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সংহতি প্রকাশ করে অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর বলেন, দেশে সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনাগুলো উদ্বেগজনক হারে বাড়লেও অধিকাংশ মামলার বিচার বছরের পর বছর ঝুলে রয়েছে। বিচারহীনতার সংস্কৃতি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

তিনি বলেন, “সাংবাদিকতা পেশার স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় একটি শক্তিশালী ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন এখন সময়ের দাবি। একই সঙ্গে প্রকৃত পেশাদার সাংবাদিকদের জাতীয় তালিকা প্রস্তুত করা জরুরি, যাতে অপেশাদারদের অনুপ্রবেশ রোধ করা যায়।”

আহমেদ আবু জাফর আরও বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এতে ভবিষ্যতে সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা কমবে এবং আইনের শাসনের প্রতি মানুষের আস্থা বাড়বে।

বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সভাপতি সাজ্জাকুল ইসলাম রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম খলিল এবং প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. হাসান মিয়া।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ড. তাওহীদ হাসান, ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ খান এবং প্রতিদিনের কাগজ-এর ভারপ্রাপ্ত সম্পাদক খায়রুল আলম রফিক।

এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রেসক্লাবের প্রতিনিধি এবং গাজীপুরের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের স্ত্রী ও তাঁর দুই সন্তান। তারা আবেগঘন বক্তব্যে হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত, দ্রুত বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

সমাবেশ শেষে সাংবাদিক তুহিনের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা