• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
Headline
বিজয়নগর থেকে সিএনজি চুরি, নবীনগরে ৩ চোর আটক ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের ভাই মির্জা ফয়সল, নাকি নতুন মুখ নগরকান্দায় অবৈধ ড্রেজার দিয়ে ফসলি জমি থেকে বালু উত্তোলন দিঘলিয়ায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটির তিনদিনের কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠিত লামায় কমিউনিটি নেতৃবৃন্দের সম্পৃক্ততায় বন্যা সচেতনতা সভা তেঁতুলিয়ায় পূবালী ব্যাংকের কম্পিউটার লিটারেসি সেন্টার উদ্বোধন পরশুরামে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর সমাপনী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত বীর উজলীতে স্কুলছাত্র নিখোঁজ, রক্তমাখা পোশাক উদ্ধার কালিয়াকৈরে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয় আখাউড়ার খড়মপুর মাজারের দানবাক্স গুণে মিলল ১ কোটি ৩ লাখ টাকার বেশি

শেরপুরের ঝিনাইগাতীতে স্কুল মাঠের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

Reporter Name / ৩৭ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

মোঃ বিল্লাল হোসেন, শেরপুর থেকেঃ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হযেছে। সোমবার ( ১ জুন) সকাল ১১ টায় বিদ্যালয় মাঠের সামনে রাস্তায় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। আধোঘন্টা ব্যপি এ মানববন্ধনে বক্তব্য রাখেন, বাপ্পি মিয়া, হাফেজ উদ্দিন, জহুরুল ইসলাম, আবু রায়হান, আনিস মিয়া, ঝুনু মিয়া, তারেক হোসেন, প্রমুখ। বক্তারা বলেন, ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দীর্ঘদিন ধরে ২ফুট জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা মাঠের বাইরে বের হতে পারছে না। বক্তারা বলেন গত ২ বছর পুর্বে ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মান করা হয়। বিদ্যালয়ের জায়গার উপরদিয়ে পুর্বেই সরকারি রাস্তা ছিল। উক্ত রাস্তার উপর বিদ্যালয় ভবন নির্মান করা হয়েছে। এতে এলাকাবাসী ওই রাস্তায় চলাচল করতে ও পারছেন না। জনচলাচলের রাস্তা উম্মুক্ত করে দেয়াসহ বিদ্যালয় মাঠে মাটিভরাটের আহ্বান জানান। ঘটনার সত্যতা নিশ্চিত ক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারহানা পারভীন বলেন বিদ্যালয় মাঠে মাটি ভরাটের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে মৌখিকভাবে অবহিত করা হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে মাটিভরাট করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা