• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
Headline
ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের সদস্যদের উপজেলা প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ঝিনাইদহে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির নতুন কুঁড়ি ২০২৬–২০২৭ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সন্ত্রাসীদের হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর পাঁচবিবিতে গলায় ওড়না পেঁচিয়ে তরুণীর আত্মহত্যা গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ে ঠাকুরগাঁওয়ে ADB কর্মশালা ও মোবাইল অ্যাপস নিয়ে আলোচনা পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিজয়নগর থেকে সিএনজি চুরি, নবীনগরে ৩ চোর আটক ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের ভাই মির্জা ফয়সল, নাকি নতুন মুখ নগরকান্দায় অবৈধ ড্রেজার দিয়ে ফসলি জমি থেকে বালু উত্তোলন

সন্ত্রাসীদের হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি; / ৯ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

গাজীপুরের কালিয়াকৈরে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত আজিবর রহমান (৪৭) ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে চলে গেলেন না ফেরার দেশে। বুধবার (১৯ আগস্ট) ভোররাতে কেপেজি বিশেষায়িত হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন কালিয়াকৈর থানার ওসি।

এ ঘটনায় আজীবরের স্ত্রী নাসরিন আক্তার বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন।
উল্লেখ্য, গত ২৩ জুলাই রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফটিক মার্কেট এলাকা থেকে অটোরিকশাযোগে নিজ বাড়ি ঠাকুরপাড়ায় ফেরার পথে চলন্ত অটোরিকশায় আজিবরের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় ধারালো দেশীয় অস্ত্র ও লোহার পাইপ দিয়ে সুমন, সাগর ও তাদের বাবা শরিফসহ কয়েকজন তাকে মারধর করে গুরুতর আহত করেন বলে অভিযোগ রয়েছে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেপেজি বিশেষায়িত হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন। মস্তিষ্কে জটিলতা দেখা দিলে একাধিক দফায় অস্ত্রোপচার করা হয়। দীর্ঘদিন লাইফ সাপোর্টে থাকার পর ৬ আগস্ট দ্বিতীয় দফা এবং ১৩ আগস্ট তৃতীয় দফা অস্ত্রোপচার করা হয়। এরপরও তার অবস্থার উন্নতি না হলে পুনরায় লাইফ সাপোর্টে নেওয়া হয়।
দীর্ঘ ২৬ দিন অচেতন অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বুধবার ভোররাতে আজিবর রহমান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমেছে ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম বলেন, লাশটি উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য চেষ্টা অভ্যত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা