• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
Headline
দিঘলিয়ায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটির তিনদিনের কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠিত লামায় কমিউনিটি নেতৃবৃন্দের সম্পৃক্ততায় বন্যা সচেতনতা সভা তেঁতুলিয়ায় পূবালী ব্যাংকের কম্পিউটার লিটারেসি সেন্টার উদ্বোধন পরশুরামে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর সমাপনী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত বীর উজলীতে স্কুলছাত্র নিখোঁজ, রক্তমাখা পোশাক উদ্ধার কালিয়াকৈরে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয় আখাউড়ার খড়মপুর মাজারের দানবাক্স গুণে মিলল ১ কোটি ৩ লাখ টাকার বেশি হেলমেট-লাইসেন্স ছাড়াই বাইক চালানো: সিংড়ায় ৪ আরোহীকে জরিমানা তেঁতুলিয়ায় পূবালী ব্যাংকের CSR উদ্যোগে কম্পিউটার লিটারেসি সেন্টার উদ্বোধন সংকীর্ণ খালে বালুবাহী বড় জাহাজ, আতঙ্কে নগরকান্দার নাউডুবির মানুষ

এনায়েতপুরে ১৬৩ মেধাবী শিক্ষার্থী পেল বৃত্তি ও সনদ

সোহেল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি / ৩৯ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

সিরাজগঞ্জের এনায়েতপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, এনায়েতপুর থানা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে মোট ১৬৩ জন কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সনদ দেওয়া হয়।

শনিবার দুপুরে এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের মুক্তমঞ্চে বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, এনায়েতপুর থানা শাখার সভাপতি এম. ওয়াহিদুজ্জামান।

অনুষ্ঠানে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আমিন, এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান, এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মতিন, ঘোড়শাল সাহিত্যিক বরকতুল্লাহ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবু হানিফ, এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসার সাবেক শিক্ষক আব্দুস সালাম বিএসসি, সংগঠনের সহসভাপতি আবু তালহা ও সাধারণ সম্পাদক লুকমিহান সরকারসহ আমন্ত্রিত অতিথিরা বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, শিশুদের মোবাইল ফোনের আসক্তি থেকে দূরে রাখতে তাদের খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। শুধু মেধার বিকাশ নয়, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার প্রতিও গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের মেধার বিকাশের সঙ্গে নৈতিক শিক্ষার সমন্বয় ঘটিয়ে তাদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, নৈতিক শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের বৃত্তি কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা