• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
Headline
ইনার সার্কুলার রিং রোডে দৃশ্যমান অগ্রগতি চান প্রধানমন্ত্রী সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পাঁচবিবি মোহাম্মদপুরে বৃক্ষরোপণ ঘুরতে এসে ভয়াবহ দুর্ঘটনা, গাছে ধাক্কা প্রাইভেটকারের নবীনগরে মারধরের পর অচেতন ব্যক্তি উদ্ধার, অবস্থা সংকটাপন্ন গোয়ালঘরের দেয়াল কেটে বিদেশি দুই গরু চুরি গঙ্গাচড়ায় অবৈধ বালু উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কে হত্যার চেষ্টা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে আসাদ সবুজের পাশে সাংবাদিকরা ন্যায্য অধিকার ও বৈষম্যহীন মর্যাদার দাবিতে মানিকগঞ্জে মাদ্রাসা শিক্ষকরা পটুয়াখালীতে ১২ বছরের শিশুকে অপহরণ, ৮ ঘণ্টায় উদ্ধার অপারেশনের জন্য ছুটতে হচ্ছে জেলা সদরে, ভোগান্তিতে লক্ষ্মীপুরের রোগীরা

উপাচার্যের উদ্বোধনে চাকসুর ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ কর্মসূচি

মো: ইলিয়াছ মিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি; / ৪০ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর উদ্যোগে “Run Against Fascism with CUCSU” অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট (শনিবার) সকাল ৮:০০ টায় চাকসু মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিভাগের আয়োজনে এই রান-ইভেন্টের সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আল ফোরকান। এতে চাকসুর ভিপি, জিএসসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে চবি উপাচার্য ড. আল ফোরকান বলেন, “গত ১৭ বছরে হাসিনার ফ্যাসিজম আমাদের রন্ধ্রে রন্ধ্রে প্রভাব ফেলেছিল। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের ইতিহাসে যারা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল, তাদের সবার বিরুদ্ধে অবস্থান জানানোর জন্য চাকসুর এই অভিনব আয়োজনের আমি প্রশংসা করছি।”

ইভেন্টের উদ্দেশ্য ও ধারাবাহিকতা নিয়ে চাকসু ভিপি ইবরাহীম হোসেন রনি জানান, চাকসুর ব্যানারে এমন একটি ইভেন্ট আয়োজনের পরিকল্পনা তাদের পূর্ব থেকেই ছিল। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক তা বাস্তবায়ন করেছেন এবং চাকসুর বর্তমান মেয়াদের মধ্যে সামনে এই ধরণের আরও কার্যক্রম অব্যাহত থাকবে।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিয়ে চাকসু জিএস সাঈদ বিন হাবিব বলেন, “হাসিনার ফ্যাসিবাদী আমলে দেশের আমজনতা যে নিপীড়নের শিকার হয়েছে, তার বিরুদ্ধে এই ইভেন্টটি একটি স্মারক হিসেবে থাকবে। শিক্ষার্থীদের এমন ব্যাপক উপস্থিতিই ইভেন্টের সার্থকতা এবং ফ্যাসিবাদের ভয়াবহতার প্রতিক্রিয়াকে ফুটিয়ে তোলে।”

আয়োজনের তারিখ ও প্রেক্ষাপট ব্যাখ্যা করে মূল আয়োজক চাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক মোনায়েম শরীফ বলেন, “চব্বিশের লাল জুলাইয়ের স্মৃতি আমাদের মননে এখনও জাগ্রত। ফ্যাসিজমের পতন পরবর্তী সময়ে আজ ১৫ আগস্টে আমরা এই আয়োজনটি করেছি। মূলত শেখ মুজিব, শেখ হাসিনা ও স্বৈরাচার এরশাদের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবেই এই বিশেষ দিনে আমাদের এই পদক্ষেপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা