• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
Headline
মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শিক্ষকের চেয়ার বসে রাজনৈতিক দলের নেতৃত্ব কাম্য নয়; একজন আদর্শ শিক্ষক পারেন আদর্শ স্কুল গড়তে হাতিয়ার চরকিংয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অবৈধ পার্কিং বিরোধী অভিযান; ৭টি সিএনজি জব্দ ও কারাদণ্ড ১ বাংলাদেশ-নেপালের সাংস্কৃতিক যোগাযোগ বাড়াতে রাষ্ট্রদূতের নতুন প্রস্তাব আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাফল্য, ফেনীর শ্রেষ্ঠ পরশুরাম মডেল থানা এসএসসি-দাখিলে সফল শিক্ষার্থীদের কালীগঞ্জে সংবর্ধনা শিবগঞ্জে জমিতে মাটি ভরাটে বাধা দেওয়ায় মারধর, পায়ের হাড় ভাঙার অভিযোগ চেয়ারম্যান প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর ইউনিয়নে ফরাস উদ্দিনের গণসংযোগ বালিয়াডাঙ্গীতে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

জিপিএ-৫ ও গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিল ক্রিসেন্ট স্কুল

অনলাইন ডেস্ক / ১৭ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ তামজিদ আহম্মেদ।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য ডা. মো. ওবায়দুল হক, সাংবাদিক মো. নাজমুল ইসলাম (মিলন), মাধ্যমিক শাখার ইনচার্জ শিক্ষক মো. সুরুজ্জামান, প্রতিষ্ঠানের জিএম মো. রুবেল ইসলামসহ অন্যরা।

অনুষ্ঠানে অধ্যক্ষ তামজিদ আহম্মেদ বলেন, ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুল ২০২১ সালে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।

তিনি জানান, ২০২৪ সালে বিদ্যালয়টির ১৮ জন এসএসসি পরীক্ষার্থীর মধ্যে ১৫ জন কৃতকার্য হয়। ২০২৫ সালে ৩০ জন এসএসসি পরীক্ষার্থীর মধ্যে দুজন জিপিএ-৫ অর্জন করে এবং একজন অকৃতকার্য হয়।

তবে ২০২৬ সালে বিদ্যালয়ের ফলাফলে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এ বছর ৭২ জন এসএসসি পরীক্ষার্থীর মধ্যে ২৫ জন জিপিএ-৫ অর্জন করেছে। তাদের মধ্যে ১১ জন গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া ৩৩ জন শিক্ষার্থী এ গ্রেড, ১২ জন এ-মাইনাস এবং দুজন বি গ্রেডে কৃতকার্য হয়েছে।

বিদ্যালয়ের ক্রমবর্ধমান সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় পরিবহনের চালক, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী এবং বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান অধ্যক্ষ।

পরে সংবর্ধনা অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতকার্য শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। অভিভাবকরাও অনুষ্ঠানে অংশ নিয়ে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের সাফল্য নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জন এবং ভবিষ্যতে উচ্চশিক্ষায় সাফল্য লাভের জন্য উৎসাহিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা